নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে দুটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ভোর রাতে৷ জানা যায় ধর্মনগর রামকৃষ্ণ মিশন এলাকায় রাতে পার্কিং করে রাখা দুটি গাড়িতে অগ্ণিসংযোগ করা হয়৷ গাড়ি দুটির নম্বর হল কমান্ডার জিপ টিআর০২-৩৪৮১ এবং ম্যাক্স টিআর০২-৪২৫৩৷ অগ্ণিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ স্থানীয় জনগণ এবং দমকল বাহিনী চেষ্টা চালিয়ে আগুন আয়ত্ত্বে আনেন৷ অগ্ণিকান্ডে একটি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কে বা কারা অগ্ণিকান্ড সংগঠিত করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ তবে এটি একটি নাশকতামূলক ঘটনা তা প্রায় নিশ্চিত৷ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলার পর ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন স্থানে এইধরনের গাড়ি পুরানোর ঘটনা শুরু হয়েছে৷ এই প্রবণতা বিপদজনক রূপ ধারণ করার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ উল্লেখ্য, অনেকেরই গাড়ি পার্কিং করার মতো নিজস্ব জায়গা নেই৷ বাধ্য হয়ে অনেকেই রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখেন৷ বর্তমানে ধর্মনগরের রামকৃষ্ণ মিশনে দুটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনার পর যানবাহন পার্কিং করে রাখার ক্ষেত্রেও যথেষ্ট আতঙ্ক তৈরি হচ্ছে৷ অবিলম্বে এসব বিষয়ে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷
ধর্মনগরে দুটি গাড়ি পুড়াল দুসৃকতিরা, চাঞ্চল্য
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















