News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি-মুম্বই রুটে শিগগিরই চালু হচ্ছে উচ্চগতির ট্রেন
Image

দিল্লি-মুম্বই রুটে শিগগিরই চালু হচ্ছে উচ্চগতির ট্রেন

rail lineনয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : জাপানি প্রযুক্তিতে তৈরি হাই স্পিড ট্রেনের পর এবার ভারতে আসছে হাই স্পিড স্প্যানিশ ট্রেন| যার গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ থেকে ২০০ কিলোমিটার| শীঘ্রই দিল্লি-মুম্বই রুটে পরীক্ষামূলকভাবে চালানো হবে এই ট্রেনটি|
রেলমন্ত্রক সূত্রের খবর, সম্পূর্ণ স্প্যানিশ প্রযুক্তিতে স্পেনে তৈরি এই হাই স্পিড স্প্যানিশ ট্রেন| এর প্রচলিত নাম টালগো| আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ ঘোরার পর এবার ভারতে এই ট্রেনটির পরীক্ষামূলকভাবে চালানো হবে| একেবারে বিনামূল্যে ভারতে এই ট্রেনটির পরীক্ষামূলকভাবে চালানোর সুযোগ দিয়েছে স্পেনের ট্রেন নির্মাতা সংস্থা| তাই ভারতও এই সুযোগ হাতছাড়া করতে নারাজ| শীঘ্রই টালগো চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন রেলের এক আধিকারিক| তাঁর কথায়, ভারতে টালগো ট্রেনের বগি আনার ছাড়পত্র রেলবোর্ড পেলেই আমরা টালগো চালানোর অনুমতিপত্র ইসু্য করা হবে| হাইস্পিড এই স্প্যানিশ ট্রেন প্রথমে দিল্লি-মুম্বই রুটেই চালানো হবে রেলমন্ত্রক সূত্রের খবর| সবকিছু ঠিকঠাক চললে টালগো ট্রেন পুরোদমে ভারতে চালানোর কথা ভাবা হবে বলেও রেলের ওই আধিকারিক জানিয়েছেন|
দিল্লি থেকে মুম্বইয়ে সাধারণ ট্রেনে যেতে সময় লাগে ১৭ ঘণ্টা| টালগো ট্রেন চললে এই সময় কমে দাঁড়াবে ১২ ঘণ্টায়| এছাড়া এই ট্রেনে বিদু্যত্ খরচও কম লাগবে| সাধারণ ট্রেনের তুলনায় টালগোয় কমপক্ষে ৩০ শতাংশ বিদু্যত্ কম খরচ হবে| অর্থাত্ টালগো ট্রেন চললে যেমন সময় বাঁচবে, তেমন রেলমন্ত্রকের বিদু্যতের বিলও তুলনামূলক কম হবে| তাই দিল্লি-মুম্বই পরীক্ষামূলকভাবে চালানোর পর সম্পূর্ণভাবে টালগো ভারতে নিয়ে আসার চিন্তাভাবনা শুরু করা যেতে পারে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top