News Flash

Image

বিডিএফ-এর ডাকে শিলচরে যৌথসভা আগামী ২৬ নভেম্বর

শিলচর (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : বিভিন্ন দাবির ভিত্তিতে আহূত বরাক বনধ সফল হওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তাই আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি এবং কার্যসূচি গ্রহণ করতে আগামী ২৬ নভেম্বর শনিবার বেলা ১১টায় শিলচর পেনশনার্স ভবনে সর্বদলীয় সভার আহ্বান করেছে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট (বিডিএফ)। ওই সভায় সকলরে পরামর্শ ও মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।

আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সরকারের তরফে এ ব্যাপারে যদি কোনও ইতিবাচক সাড়া না পাওয়া যায়, তা-হলে আন্দোলন আরও তীব্র করা হবে।

বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় জানান, বরাকের কর্মপ্রার্থীদের প্রতি বৈষম্য, মেঘালয়ে অউপজাতিদের নির্যাতন, সুপারি ব্যাবসায় অহেতুক প্রশাসনিক হস্তক্ষেপ ও গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি আতিশয্যের প্রতিবাদে বিডিএফ-এর আহ্বানে এবং বিভিন্ন দল ও সংগঠনের সমর্থনে গত ১৮ নভেম্বরের ‘বরাক বনধ্’ জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সম্পূর্ণ সফল হয়েছে।

তিনি বলেন, ওই বনধ পালনের মাধ্যমে যে বার্তা বরাকবাসী দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমাদের উত্থাপিত দাবিগুলো মেনে নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে শিলচরে অনুষ্ঠেয় আগামী ক্যাবিনেট বৈঠক পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আমরা সরকার তথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। কিন্তু এখন অবধি কোনও সাড়া পাওয়া যায়নি। তাই আগামী কর্মসূচি গ্রহণ করতে তাঁরা বৈঠকে বসছেন।

আগামী ২৬ নভেম্বর বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় পেনশনার্স ভবনে এ ব্যাপারে এক সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে বলে জানান প্রদীপ দত্তরায়।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top