News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম লুটের চেষ্টা ব্যর্থ, গাড়িসহ আটক এক দুসৃকতি
Image

এটিএম লুটের চেষ্টা ব্যর্থ, গাড়িসহ আটক এক দুসৃকতি

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ এটিএম লুটের ব্যর্থ চেষ্টা৷ গ্রেপ্তার করা হয়েছে এক দুসৃকতিকে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ধর্মনগরের পদ্মপুর রুটে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে একটি বেসরকারী সংস্থার কর্মীরা পদ্মপুর রুটে ইউবিআই এর এটিএম কাউন্টারে যায় টাকা রাখার জন্য৷ সেখানে গিয়ে সংস্থার কর্মীরা দেখতে পান এটিএমের বেশ কয়েকটি স্থানে ভাঙচুর করা হয়েছে৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি সংস্থার কর্মীরা পুলিশকে জানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে৷ পরে টিআর-০২- জি- ০৪৬৮ নম্বরের একটি গাড়ির সন্ধান পায়৷ রাস্তার পাশেই গাড়িটি পড়ে রয়েছে৷ পুলিশ গাড়ির মালিকের  তথ্য অনুসন্ধান করে জানতে পারেন গাড়িটির চালক রুপম আচার্য্য৷ তার বাড়ি ধর্মনগর থানার অধীন মনতলা এলাকায়৷ শনিবার সকালেই মনতলা থেকে তাকে আটক করা হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় গাড়ির চালক সে৷ তবে এই ঘটনার সঙ্গে সে যুক্ত নয়৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তাকে জোরদার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এটিএম লুটের চেষ্টা হয়েছে খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগরে চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top