News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লাচিত দিবস উপলক্ষ্যে করিমগঞ্জে অঙ্কন প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিতআগামীকাল মঙ্গলবার ক্যুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতা
Image

লাচিত দিবস উপলক্ষ্যে করিমগঞ্জে অঙ্কন প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিতআগামীকাল মঙ্গলবার ক্যুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতা

করিমগঞ্জ (অসম), ২১ নভেম্বর (হি.স.) : লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কার্যসূচির অঙ্গ হিসেবে আজ সোমবার করিমগঞ্জে অঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১-টায় রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয় তাৎক্ষণিক বক্তৃতা ও ক্যুইজ।

সোমবার সকাল ১১টায় করিমগঞ্জ ডিএসএ ইনডোর স্টেডিয়াম এবং আরও কয়েকটি বিদ্যালয়ে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অঙ্কন প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, শিক্ষক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি বিপুল দাস, সহকারী আয়ুক্ত বহ্নিখা চেতিয়া সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি সোমবার বেলা ১-টায় শহরের সরস্বতী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বীর লাচিত বরফুকনের বীরত্ব, দেশপ্রেম, আত্মত্যাগ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষাবিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি বিপুল দাস, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক রাজদ্বীপ চন্দ, সরস্বতী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী, পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আশিস কুমার দাস।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

এদিকে ২৩ এবং ২৪ নভেম্বর দুদিন করিমগঞ্জের নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে লাচিত দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, শিশু ও মহিলা সম্পর্কিত বিষয়ে কর্মশালা, ঐতিহ্যবাহী সামগ্রীর প্রদর্শনী, বিভিন্ন সম্প্রদায় ও উপজাতি জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
২৫ নভেম্বর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সমাপনী অনুষ্ঠান এবং দিল্লিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top