News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…ধুবড়ির অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ১২টি গবাদি পশু বোঝাই চারটি গাড়ি সহ গ্রেফতার ১০
Image

আপডেট…ধুবড়ির অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ১২টি গবাদি পশু বোঝাই চারটি গাড়ি সহ গ্রেফতার ১০

ধুবড়ি (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জের অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় গতকাল মধ্যরাতে পুলিশের পৃথক পৃথক অভিযানে চারটি গাড়ি সহ ১২টি গরু ও মহিষ বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয় দুই গাড়ি চালক সহ ১০ গবাদি পশু চোরাকারবারিকে।

প্ৰথম অভিযান চালানো হয় আন্তঃরাজ্য সীমান্তবর্তী ছোটগুমায়। ওই অভিযানে পশ্চিমবঙ্গ থেকে অসমে পাচারকৃত ছয়টি গরু ও মহিষবাহী এএস ০১ ইসি ৯০৬২ নম্বরের পিকআপ ভ্যানের দুই চালককে আটক করে। একই অভিযানে এএস ০১ এওয়াই ২৩৯৪ নম্বরের আরেকটি গাড়ি সহ তিন গবাদি পশু পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃত চালক এবং গবাদি পশু পাচারকারীদের যথাক্ৰমে রহিম বাদশা, সাদ্দাম হুসেন, নসমত আলি, আজাদ আলি এবং রমজান আলি বলে পরিচয় পাওয়া গেছে।

একই সময় বালাজান এবং গৌরীপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে গরু বোঝাই এএস ১৭ বি ৮৭৭৩ নম্বরের পিকআপ ভ্যান এবং এএস ০১ এভি ২৩৯৪ নম্বরের আরেকটি গাড়ি সহ ছয়টি গরু ও মোষ এবং আরও পাঁচ গবাদি পশু পাচরাকারীকে আটক করেছে।

এর সঙ্গে আটক করা হয়েছে যথাক্রমে আমিনুর রহমান, হাফিজুর রহমান, আব্দুর রহমান, মাজম আলি ভুইয়াঁ এবং রমেশ দাসকে। পরে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত ১২ জনের বিরুদ্ধে নির্দিষ্ট আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top