News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষিতাকে দেখতে হাসপাতালে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ণ গিরিরাজের
Image

ধর্ষিতাকে দেখতে হাসপাতালে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ণ গিরিরাজের

Girirajনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে ধর্ষণ, নারী নির্যাতন সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে রাজ্য সফরকালে মন্তব্য করেছেন কেন্দ্রীয়  ক্ষুদ্র-মাঝারি শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং৷ রাজ্য সফরকালে তিনি জিবি হাসপাতালে গিয়ে ধর্ষিতা এক কিশোরী উপজাতি কন্যাকে দেখে আসেন৷ তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ ধর্ষিতা কিশোরীটির পরিবারের তরফে চিকিৎসা ব্যয় বহন করা কষ্টকর হয়ে ওঠায় দলের তরফে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে৷ জিবি হাসপাতাল সফরকালে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, এই রাজ্যে মানিক সরকারের নেতৃত্বে  ২২ বছর ধরে বামফ্রন্ট ক্ষমতা রয়েছে৷ মানিক সরকারের দীর্ঘ শাসনকালে রাজ্যের মা-বোনেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ অথচ রাজ্য সরকারের তরফে নারীদের অধিকার নিয়ে গর্ব করা হয়৷ বর্হিরাজ্যে কোথাও ধর্ষণের ঘটনা ঘটলে বামেরা আন্দোলনে উৎলে উঠে৷ কিন্তু ত্রিপুরায় অহরহ এসব  ঘটনা ঘটলেও মানিক সরকার সহ অন্যান্য নেতা মন্ত্রীরা নীরব ভূমিকা পালন করে চলেছেন৷ উপজাতি কিশোরী কন্যা ধর্ষিতা হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মুখ্যমন্ত্রী একটিবারের জন্য তাকে দেখে যাওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করেননি৷ এধরনের ঘটনার মধ্য দিয়ে বর্তমান রাজ্য সরকারের মানসিকতার পরিচয় মিলে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ এধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷ রাজ্যের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে যেখানে কঠোর মনোভাব গ্রহণ করার কথা সেক্ষেত্রে নমনীয় মনোভাব কিসের ইঙ্গিত বহন করছে সে প্রশ্ণও তুলেছেন তিনি৷ রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদির বিরুদ্ধে জনগণকে প্রতিবাদমুখর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top