News Flash

  • Home
  • বিদেশ
  • মধ্যবর্তী নির্বাচনের ফলে চাপে বাইডেন, সেনেট দখলে রইলেও, নিম্নকক্ষে জয়জয়কার ট্রাম্পের রিপাবলিকান দলের
Image

মধ্যবর্তী নির্বাচনের ফলে চাপে বাইডেন, সেনেট দখলে রইলেও, নিম্নকক্ষে জয়জয়কার ট্রাম্পের রিপাবলিকান দলের

ওয়াশিংটন, ১০ নভেম্বর (হি.স.): আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের জো বাইডেন সরকারকে জোর টক্কর ডোনাল্ড ট্রাম্পের দলে। মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে রিপাবলিকানরা । উচ্চকক্ষ বা সেনেটে কড়া টক্কর দুই দলের। জো বাইডেনের ডেমোক্র্যাট ও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান, যুযুধান দুপক্ষই দেশের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে ইতিবাচক বলে মনে করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জো বাইডেনের দাবি, ‘এটা গণতন্ত্রের জন্য একটা ভাল দিন।’ আবার ট্রাম্পের দাবি, ‘এটা অনেক বড় জয়।’

উচ্চকক্ষ বা ‘সেনেটে’র ৪৯টি আসন নিজেদের দখলে রেখেছে রিপাবলিকানরা। ৪৮টি আসন পেয়েছে ডেমোক্র্যাটরা। ২টি আসন পেয়েছে নির্দলরা। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, রিপাবলিকানদের হাতে থাকা ৪৯টির মধ্যে ২৯টি আসনে নির্বাচন হয়নি। আর ডেমোক্র্যাটদের ঝুলিতে থাকা ৩৪ আসনে ভোট হয়নি। নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ রিপাবলিকানদের কাছে ধরাশায়ী ডেমোক্র্যাটরা। ডোনাল্ড ট্রাম্পের দলের দখলে ২০৭টি আসন। উলটো দিকে বাইডেনের দলের ঝুলিতে এসেছে ১৮৯টি। হাউজের ম্যাজিক ফিগার ২১৮।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’র ৪৩৫টি সাধারণ আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হয়। বিশ্লেষকদের দাবি ছিল, ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’র দখল রিপাবলিকানদের হাতে চলে যেতে পারে। সেনেটের দখল বজায় রাখাও কঠিন হতে পারে ডোমোক্র্যাটদের পক্ষে। আর এমনটা হলে নতুন আইন পাশ করা বা ইউক্রেন যুদ্ধে আর্থিক প্যাকেজ পাশ করাতে কংগ্রেসে রীতিমত হিমশিম খেতে হবে বাইডেন প্রশাসনকে। তবে পূর্বাভাস পুরোপুরি না মিললেও চিন্তা বাড়ল ডেমোক্র্যাটদের।

ভোটের ফলাফল প্রকাশের পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি ভোটারদের ক্ষোভের কারণ বুঝতে পেরেছেন। একইসঙ্গে আমেরিকানরা যেভাবে তাঁর আর্থিক নীতিকে সমর্থন জানিয়োছেন, তার জন্যও ধন্যবাদ জানান তিনি। বাইডেন বলেন, “গণতন্ত্রের জন্য আজ একটা ভাল দিন বলেই মনে করি আমি। একইসঙ্গে আমেরিকার জন্যও ভাল দিন আজ। সংবাদমাধ্যম ও পণ্ডিতরা হাওয়া বদলের কথা বললেও, তা হয়নি।”

অন্যদিকে, রিপাবলিকানরা মুদ্রাস্ফীতি ও দুই বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছিল। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ ট্রাম্প ফের একবার হোয়াইট হাউস দখলের পরিকল্পনা করলেও, সেনেট দখল করতে সক্ষম হয়নি বিরোধী দল। নির্বাচনের ফল প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্পও বিবৃতি পেশ করে বলেন, “গতকালের নির্বাচনের ফল কিছুটা হতাশাজনক হলেও, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেক বড় জয়। ২১৯টি আসনে জয় ও মাত্র ১৬টি আসনে হার হয়েছে। এর থেকে ভাল ফল আর কে করেছে?” অন্যদিকে, সংসদের নিম্নকক্ষের সম্ভাব্য স্পিকার হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাককার্থি। তিনি বলেন, “আমরাই হাউস দখল করব, এটা তো স্পষ্ট।” উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই রিপাবলিকানরা ৪৩৫ সদস্যের কক্ষ দখলের চেষ্টা করছিল। এই প্রথম তা জয়ের কিছুটা কাছাকাছি পৌঁছল।-

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top