News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ কমে ১,০৮২; সুস্থতার দিকে এগোচ্ছে ভারত, মৃত্যু কমে মাত্র ৭
Image

কোভিড-সংক্ৰমণ কমে ১,০৮২; সুস্থতার দিকে এগোচ্ছে ভারত, মৃত্যু কমে মাত্র ৭

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ এক হাজারের ঊর্ধ্বেই রয়েছে, তবে বিগত ২৪ ঘন্টায় কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৮২ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে মাত্র ৭ জনের, শুধুমাত্র কেরলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৪৮৬-এ পৌঁছেছে (১.১৯ শতাংশ)। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৫ হাজার ২০০-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৮২ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৫৯,৪৪৭ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৫ হাজার ২০০-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৬৫৯ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৭১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,১৩,৭৬১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ।

Releated Posts

মহারাষ্ট্রে এসআইআর খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর

নয়াদিল্লি/মুম্বই, ১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ নিয়ে দ্বৈত মানদণ্ডের জায়গা নেই’: এসসিও সম্মেলনে মোদির কড়া বার্তা

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থায়ন, নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়—সন্ত্রাসবাদের পুরো ব্যবস্থাটিই ভেঙে ফেলার আহ্বান…

ByByNews Desk Sep 1, 2026

‘সব যুদ্ধের সমাধান হোক আলোচনার মাধ্যমে, যুদ্ধক্ষেত্রে নয়’: এসসিও সম্মেলনে মোদি

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সমস্ত সংঘাত ও যুদ্ধের সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমে হওয়া উচিত, যুদ্ধক্ষেত্রে নয়—মঙ্গলবার ফের…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ কারও কৌশলগত সম্পদ হতে পারে না’: এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসবাদকে কোনওভাবেই ‘কৌশলগত সম্পদ’ হিসেবে ব্যবহার করা যাবে না বলে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top