News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের বাজেট অধিবেশন শুরু হতে পারে ২৩ ফেব্রুয়ারি
Image

কেন্দ্রের বাজেট অধিবেশন শুরু হতে পারে ২৩ ফেব্রুয়ারি

Parliament-of-Indiaনয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে কেন্দ্রের বাজেট অধিবেশন| শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে| স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পরই বাজেট অধিবেশন শুরু হওয়ার দিন নিশ্চিত করা হবে|
সূত্রের খবর, আগামী ৪ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সেই বৈঠকেই মন্ত্রিপরিষদের সঙ্গে আলোচনা করে বাজেট অধিবেশন শুরু হওয়ার দিন স্থির করবেন তিনি| এবারের বাজেট অধিবেশনে মূলত সাধারণ বাজেট এবং রেল বাজেটে সরকারের বরাদ্দের উপরই সকলের নজর থাকবে| তবে পণ্য পরিষেবা বিল এবং জমি বিল পাশ করানো সরকারের মূল লক্ষ্য বলে সূত্রের খবর|
সাধারণত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বাজেট অধিবেশন শুরু হয় এবং শেষ হয় মে মাসের প্রথমে| এবারেও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না| প্রতি বছরের মত এবারেও ফেব্রুয়ারি মাসের শেষদিন অর্থাত্ ২৯ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করা হবে বলে আশা করা হচ্ছে| অর্থাত্ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পন্ডিচেরির বিধানসভা নির্বাচনের আগেই বাজেট অধিবেশন শেষ করবে কেন্দ্র| বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বাজেট পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পন্ডিচেরির জন্য বিশেষ সুবিধা বরাদ্দ থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top