News Flash

  • Home
  • Uncategorized
  • এবার হুমকি চিঠি দেওয়া হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকি্‌ভকে
Image

এবার হুমকি চিঠি দেওয়া হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকি্‌ভকে

naqbiনয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার হুমকি চিঠি পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকি্‌ভ| শুক্রবারই আইএস জঙ্গি সংগঠনের নামে তিনি একটি হুমকি চিঠি পান| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
জানা গিয়েছে, এদিন সকালে দিল্লিতে মুখতার আব্বাস নকি্‌ভর অফিসে একটি চিঠি আসে| এই চিঠিতে পত্র প্রেরকের জায়গায় একটি রাজনৈতিক দলের নাম লেখা রয়েছে| তবে আইএসের তরফেই যে চিঠিটি আসে, তা চিঠির ভিতরে লেখা রয়েছে| এই চিঠিতে বিজেপির প্রবীণ নেতা তথা সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে| চিঠিতে লেখা রয়েছে, আইএস ভারতে তাদের জাল বিছিয়ে ফেলেছে| কখন, কোথায় এরা হামলা চালাবে, তা কেউ জানে না| তবে চিঠির প্রাপকের উপর হামলার ব্যবস্থা রয়েছে| এই চিঠি পাওয়ার পরই পুরো বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর সঈদ আসিফ ইব্রাহিম এবং দিল্লি পুলিশ কমিশনার বি এস বাসি্‌সকে জানান নকি্‌ভ| চিঠির ভিতরে আইএসের সঙ্গে একটি রাজনৈতিক দলের নামও লেখা রয়েছে এবং সাধারণ ডাকেই চিঠিটি নকি্‌ভর অফিসে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়|
এদিন মুখতার আব্বাস নকি্‌ভ ছাড়া বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেনের কাছেও একটি হুমকি চিঠি গিয়েছে| এরপরই নকি্‌ভ, শাহনাওয়াজ হুসেনসহ অরুণ জেটলি, সুষমা স্বরাজ, স্মৃতি ইরানি, উমা ভারতী, লালকৃষ্ণ আডবানিসহ বিজেপির শীর্ষ নেতৃবৃন্দের নিরাপত্তার সমীক্ষা শুরু করেছে দিল্লি পুলিশ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top