News Flash

  • Home
  • Uncategorized
  • স্ট্রেচারের সুবিধা দিতেই হবে, বিমান সংস্থাগুলিকে কড়া বার্তা রাজ্য সরকারের
Image

স্ট্রেচারের সুবিধা দিতেই হবে, বিমান সংস্থাগুলিকে কড়া বার্তা রাজ্য সরকারের

flightনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো এবং স্পাইস জেটে স্ট্রেচারে রোগী নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে৷ শুক্রবার পরিবহন সচিব সমরজিৎ ভৌমিকের সাথে বৈঠকে ওই দুই সংস্থার স্থানীয় আধিকারিকরা একথা স্বীকার করেছেন৷ তবে, ডিজিসিএ (ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশান) নিয়ম মোতাবেক ৪৮ ঘন্টা আগে স্ট্রেচারের বিষয়ে না জানানো হলে রোগী নিয়ে যাওয়া সম্ভব নয় বলে পরিবহন সচিবকে জানিয়েছেন ঐ দুই সংস্থার আধিকারিকরা৷ এবিষয়ে পরিবহন সচিব তাদের স্পষ্টভাবে জানিয়েছেন, যেহেতু রোগী স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে সেক্ষেত্রে বিশেষ কোন পদ্ধতি অবলম্বন করে রোগীদের নিয়ে যেতেই হবে৷ এদিন, এই বৈঠকে এয়ার ইন্ডিয়ার স্থানীয় আধিকারিকও উপস্থিত ছিলেন৷ এয়ার ইন্ডিয়ার আধিকারিক পরিবহন সচিবকে জানিয়েছেন, স্ট্রেচারে করে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কোন সমস্যা নেই৷ এদিন, বৈঠকে অন্যান্যদের মধ্যে জিবি, আইজিএম, টিএমসি এবং আইএলএস হাসপাতালের সুপারিনটেন্ডেন্টরা উপস্থিত ছিলেন৷ তাদের বক্তব্য প্রতিদিন একটি বিমানে একজন করে স্ট্রেচারে রোগী নিয়ে যাওয়া হলেই সমস্যার সমাধান হবে৷ বৈঠকে তাঁরা জানিয়েছেন, রাজ্যে ছয় শতাংশ রোগী স্ট্রেচারে করে বর্হিরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য৷ সেক্ষেত্রে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইস জেট একটি করে বিমানে স্ট্রেচারে রোগী নিয়ে গেলেই সমস্ত সমস্যার সমাধান হবে৷
মূলত, স্ট্রেচারে করে একজন রোগী পাঠাতে মোট নয়টি আসনের প্রয়োজন হয়৷ বৈঠকে ইন্ডিগো এবং স্পাইস জেটের স্থানীয় আধিকারিকদের দাবি অনলাইনে আসন বিক্রি হয়ে যায়৷ সেক্ষেত্রে আসন ধরে রাখা সম্ভব হয়ে ওঠেনা৷ তবে, স্ট্রেচারে করে আগেও রোগী পাঠানো হয়েছে৷ ডিজিসিএ’র নির্দেশিকা মোতাবেক ৪৮ ঘন্টা আগে জানানো হলে আসন অবশিষ্ট থাকলে রোগী নিয়ে যেতে কোন আপত্তি নেই বলে ঐ দুই সংস্থার আধিকারিকরা বৈঠকে জানিয়েছেন৷ তবে, এক্ষেত্রে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেছেন৷ এয়ার ইন্ডিয়ার স্থানীয় আধিকারিক জানিয়েছেন, আগরতলা অফিস থেকেই স্ট্রেচারে করে রোগী পাঠানোর মঞ্জুরি দেওয়া হয়ে থাকে৷
আসলে মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে স্ট্রেচারে করে পাঠাতে ৪৮ ঘন্টা সময় অপেক্ষা করা সম্ভব নয় বলে এদিন বৈঠকে পরিবহন সচিব উল্লেখ করেছেন৷ সেক্ষেত্রে কি করণীয় তা নিয়েও আলোচনা হয়েছে৷ এয়ার ইন্ডিয়ার আধিকারিক জানিয়েছেন, আগরতলা অফিস থেকেই স্ট্রেচারে করে রোগী পাঠানোর জন্য ব্যবস্থা করার ক্ষেত্রে মঞ্জুরি দিয়ে দেওয়া সম্ভব৷ কিন্তু ইন্ডিগো এবং স্পাইস জেটের স্থানীয় আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডিজিসিএ নির্দেশিকা সংশোধিত না হলে তাদের পক্ষে সে ব্যবস্থা করে দেওয়া সম্ভব নয়৷ তবে, এই ইস্যুতে খুব শীঘ্রই ডিজিসিএ’র সাথে বিভিন্ন বেসরকারি বিমান পরিবহন সংস্থার কর্ণধারদের বৈঠক অনুষ্ঠিত হবে৷ পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক জানিয়েছেন, ডিজিসিএ বিভিন্ন বেসরকারি বিমান পরিবহন সংস্থার কাছে এই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য বলেছে৷ আগামী কয়েকদিনের মধ্যেই এনিয়ে বৈঠক হবে৷ আর তাতেই এই সমস্যার সমাধানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পরিবহন সচিব৷
এদিকে, আজকের বৈঠকে পরিবহন সচিব জিবি, আইজিএম, টিএমসি এবং আইএলএসের সুপারিনটেন্ডেন্টদের স্থানীয়ভাবে এই সমস্ত কিছু তদারকি করার জন্য পরামর্শ দিয়েছেন৷ পাশাপাশি জনগণের কাছে বিষয়গুলি স্পষ্ট করে তুলে ধরার জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top