নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানোর মূল চক্রী জইশ-ই-মহম্মদের নেতা মাসুদ আজহার| মঙ্গলবার ভারতের দাবিকে সমর্থন জানিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ| তবে ওই হামলার সঙ্গে পাক সেনা বা আইএসআইয়ের যোগ থাকার তথ্য খারিজ করে দেন মুশারফ| এক সাক্ষাত্কারে তিনি বলেন, মাসুদ আজহার একজন অরাষ্ট্রীয় অভিনেতা (নন-স্টেট অ্যাক্টর)| আমি যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত যে পাঠানকোটে জঙ্গি হামলার পিছনে সে রয়েছে| পাঠানকোট হামলার পরিকল্পনায় পাকিস্তানি সেনা বা আইএসআই নেই|
মাসুদ আজহার মুশারফকেও হত্যার পরিকল্পনা করেছিল বলেও জানান প্রাক্তন পাক সেনাপ্রধান| তিনি আরও বলেন, আমাকে গুপ্তহত্যার চেষ্টার পরে মাসুদ আজহারকে রোমিং ফ্রি রাখা উচিত নয়| একইসঙ্গে পাক সেনাদের সমর্থনে তাঁর মন্তব্য, পাক সেনারা দুটি প্রতিবেশী দেশের সঙ্গে ১০০ শতাংশ শান্তি বজায় রাখতে চায়| তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক গড়ার ব্যাপারে উদ্যোগী নন বলেও অভিযোগ করেন তিনি|
পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানোর মূল চক্রী মাসুদ আজহার, দাবি মুশারফের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















