News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-র ভোটে থাবা বসাতে অগপ-র দুই শীর্ষ নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক কং-এর, অসন্তোষ আঞ্চলিক দলের অন্দরে
Image

বিজেপি-র ভোটে থাবা বসাতে অগপ-র দুই শীর্ষ নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক কং-এর, অসন্তোষ আঞ্চলিক দলের অন্দরে

congressগুয়াহাটি ১৬ জানুয়ারি, (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে অসম গণ পরিষদকে দিয়ে বিজেপি-র ভোট ব্যাংকে থাবা বসাতে ব্লুপ্রিন্ট রচনা করেছে ক্ষমতাসীন কংগ্রেস| বিগত লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপি-র ভিত শক্ত হচ্ছে অনুমান করে কী করে তাদের রোধ করে চতুর্থবারের জন্য ক্ষমতাসীন হওয়া যায় সে পরিকল্পনায় অসম গণ পরিষদ (অগপ)-এর সঙ্গে সমঝোতার জন্য প্রদেশ কংগ্রেস কোমর কষে ময়দানে নেমেছে| এই লক্ষ্যে সম্প্রতি মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা ভরত নরহ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্তের সঙ্গে অসম বিধানসভা সচিবালয়ে অগপ-র দুই শীর্ষ নেতার এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে| এদিকে বৈঠক শেষ করে বাইরে এসে এই বৈঠক নিতান্তই ব্যক্তিগত বলে জানিয়েছেন অগপ-র শীর্ষ দুই নেতা দলের সাধারণ সম্পাদক দুর্গাদাস বোড়ো এবং উত্তর অভয়াপুরির বিধায়ক ভুপেন রায়| তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভুপেন-দুর্গাদাসের সঙ্গে এই বৈঠককে ব্যক্তিগত বলে উড়িয়ে দিলেও তা যে নিছক নির্বাচনকেন্দ্রীক ছিল তাতে কোনওসন্দেহ নেই| কারণ বিজেপি-র ভোট বিভাজন ঘটাতে অগপ-র সঙ্গে যাতে রাজ্যের আঞ্চলিক এই দলের সঙ্গে গেরুয়া দলের কোনওভাবেই যাতে আঁতাত না-হয় তার জন্য যে-কোনওমূল্যে তা রুখতে চাচ্ছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| তাঁর অঙ্ক, বিজেপি-র বিরুদ্ধে অগপ-র প্রার্থী থাকলে এক্ষেত্রে লাভবান হবে কংগ্রেস| মুখ্যমন্ত্রী মনে করছেন, তাঁর দলের সঙ্গে আঞ্চলিক দল যদি গাঁটছড়া বাঁধে তা-হলে কংগ্রেসের সঙ্গে কোনওভাবেই যাবেন না অগপ-র ভোটাররা| কারণ অগপ-র ভোটাররা কংগ্রেসের সর্বকালের বিরোধী তা তিনি ভালোই জানেন| তাই অগপ-র সঙ্গে জোট না-করে প্রতিটি আসনে যদি তাঁদের প্রার্থী দাঁড় করানো যায়, তা-হলে প্রকারান্তরে লাভ হবেন তাঁরা| এই সমীকরণের দ্বারা বিজেপি-র সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে রাজ্যে এআইইউডিএফ, অগপ, বামপন্থী, সমাজবাদী পার্টি, বিপিএফ, এনসিপি ইত্যাদি দলের সঙ্গে মহা-সমঝোতার কথা বললেও এইসব দলকে একটি আসনও ছাড়তে চাইছেন না মুখ্যমন্ত্রী বা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব| এক্ষেত্রে অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রীর এই দুর্বোধ্য মহ-সমঝোতা সংজ্ঞার পেছনে যে আসলে বিজেপি-র ভোট ব্যাংককে তছনছ করার ছক কষা হচ্ছে তা স্পষ্ট| এদিকে, কংগ্রেসের পাতা ফাঁদে অগপ-র একাংশ নেতার জড়িয়ে পড়াকে কেন্দ্র করে দলের (অগপ) অন্দরের জ্বলছে তোষের আগুন| দলের তৃণমূল থেকে বিভিন্ন স্তরে দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ, সৃষ্টি হয়েছে হতাশা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top