News Flash

Image

কৈলাসহরে শান্তি বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ গত নয় জানুয়ারি কৈলাসহরের পাইতুরবাজারে মারামারি হয়েছিল৷ তাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলার পর পুলিশ দুপক্ষের সাতজনকে গ্রেপ্তার করার পর সবাই জামিনে মুক্তি পান৷ পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে৷ আজ সন্ধ্যায় কৈলাসহর থানার উদ্যোগে দুপক্ষের সবাইকে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে থানায় কনফারেন্স হলে এক শান্তি মিটিং অনুষ্ঠিত হয়৷ এদিনের এই শান্তি মিটিংয়ে উপস্থিত ছিলেন ওসি সুব্রত চক্রবর্তী, এসপি জৈন সিং মীনা, এসডিপিও রতন মজুমদার, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, রুদ্রেণু ভট্টাচার্য, সিপিএম নেতা মফস্বর আলি, গরুচরণ বাসপার, পাইতুরবাজার বাজার কমিটির সভাপতি সুধীর রায় সহ আরো অনেকে৷ জৈন সিং মীনা মিটিংয়ে  দুপক্ষের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ  দাবি করেন৷ এ  প্রসঙ্গে ওসি সুব্রত চক্রবর্তী হলেন ক্ষতিপূরণের ব্যাপারে আইন দেখবে৷ মামলা মামলার পথেই চলবে৷ আজকের এই শান্তি মিটিংয়ে পরিবেশ পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top