বিজনৌর, ১২ জানুয়ারি (হি.স.): দেশের কাছে চূড়ান্ত লজ্জার বিষয়| সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার অদম্য ইচ্ছে, কিন্তু টাকার অভাব| তাই নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন সোনাজয়ী স্কোয়াশ খেলোয়াড় রবি দীক্ষিত| ২০১০ সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্কোয়াশ খেলায় সোনা জিতেছিলেন রবি দীক্ষিত| এখন তঁার বয়স ২০| ইতিমধ্যেই তুখড় এই খেলোয়াড়ের মনোবল তলানিতে এসে ঠেকেছে|
আগামী মাসেই সাউথ এশিয়ান গেমস| কিন্তু তাতে অংশ নিতে যে টাকা দরকার তা নেই তাঁর কাছে| কী ভাবে স্বপ্ন সফল হবে ভেবেই আকুল রবি| কোনও উপায়ান্তর না দেখে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেন| রবির এই সিদ্ধান্তে রীতিমতো উদ্বিগ্ন তাঁর বাবা-মা|
কিডনি বিক্রি করতে চাই| কারও যদি দরকার হয় যোগাযোগ করুন| কিডনির দাম ৮ লক্ষ টাকা তাঁর এই পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় হইচই পড়ে গিয়েছে| স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন| রবিও তাঁদের মধ্যে এক জন| একটা চিনি কলে কাজ করেন রবির বাবা রামকৈলাশ দীক্ষিত| সামান্য আয়| সেই টাকা দিয়ে রবির প্রশিক্ষণ ও খেলার খরচ কোনও মতে চলে|
রবি জানিয়েছেন, ১০ বছর ধরে তিনি স্কোয়াশ খেলছেন| অনেক পদকও জিতেছেন তিনি| তাঁর আক্ষেপ, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পরেও কোনও রকম সহযোগিতা পাচ্ছেন না| তাই স্বপ্নকে সফল করতেই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি| তবে তিনি আরও জানান, তাঁর বাবা যেখানে কাজ করেন সেখান থেকে যথেষ্ট সাহায্য করা হয়েছে| কিন্তু আর কত দিন করবে, প্রশ্ন রবির| এই খবরটি নিয়ে সাড়া পড়ে যাওয়ায় রবিকে সাহায্য করতে এগিয়ে আসেন উত্তরপ্রদেশের এক মন্ত্রী মূলচাঁদ চৌহান| এই বিষয়টি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নজরে আনবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি|
সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে খেলার ইচ্ছে, টাকার অভাবে কিডনি বিক্রি করতে চান সোনাজয়ী রবি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















