News Flash

  • Home
  • Uncategorized
  • অভিনবভাবে সাধারণতন্ত্র দিবস পালন করতে চলেছে গুজরাত সরকার
Image

অভিনবভাবে সাধারণতন্ত্র দিবস পালন করতে চলেছে গুজরাত সরকার

আমেদাবাদ, ১২ জানুয়ারি (হি.স) : অভিনবভাবে সাধারণতন্ত্র দিবস পালন করতে চলেছে গুজরাত সরকার| গ্রামের সবচেয়ে শিক্ষিত মেয়েটির হাতে সরকারি স্কুলগুলিতে পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে মোদীর রাজ্য|
২০১৬ সালে অন্য মেজাজেই সাধারণতন্ত্র দিবস পালন করবে গুজরাত| গ্রামের সরকারি স্কুলে পতাকা উত্তোলন করবে সেই গ্রামের সবচেয়ে শিক্ষিত মেয়েটি| এই মর্মে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি সরকারি স্কুলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে|
গ্রামের সবচেয়ে শিক্ষিত মেয়েদের হাতে শুধু পতাকা উত্তোলনই নয়, সম্মান জানানো হবে তাঁদের বাবা-মায়েদেরও| সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান করার জন্য স্কুলগুলিকে ৩০০ টাকা করে দেওয়া হবে| সাধারণতন্ত্র দিবসে সরকারি স্কুলগুলিতে আয়োজিত অনুষ্ঠানের থিম হল `বেটি কো সালাম, দেশ কে নাম’|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top