News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল জনজীবন
Image

খোয়াইয়ে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল জনজীবন

Electric Lineনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ জানুয়ারি৷৷ খোয়াই শহরে বিগত তিনদিন ধরে চলছে অবৈজ্ঞানিকভাবে বিদ্যুৎ সারাইয়ের কাজ৷ কোন প্রকার আগাম ঘোষণা ছাড়াই লাগাতর তিন দিন ধরে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত চলছে একনাগাড়ে লোডশেডিং৷ নাজেহাল বৈদ্যুতিক কাজে নিযুক্ত শ্রমিকরা৷ অথচ নিয়ম অনুযায়ী দিনের আলো থাকতেই কাজ শেষ করে দিতে হয়৷ অন্ধকার হওয়া সত্ত্বেও বিদ্যুতের দেখা মিলেনি এই তিনদিন৷ তবে সোমবার তাজ্জব কান্ড বিদ্যুৎ নিগমের৷ বৈদ্যুতিক খঁুটির কাজ শেষ  করার সময় খোয়াই বিদ্যুৎ দপ্তর কোন যোগাযোগ না করেই জরুরি লাইন চালু করে দেয়৷  সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে অভিনয় কাপালি নামে এক শ্রমিক৷ অন্যান্য শ্রমিকদের বুদ্ধিমত্তায় প্রাণে বেঁচে যায় শ্রমিকটি৷ খোয়াইতে সব সময়ই এধরনের অঘটন ঘটে যায়৷  বেসরকারি শ্রমিকদের মধ্যে এনিয়ে ক্ষোভ দেখা দেয়৷ বর্তমানে আহত শ্রমিকের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top