নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ জানুয়ারি৷৷ খোয়াই শহরে বিগত তিনদিন ধরে চলছে অবৈজ্ঞানিকভাবে বিদ্যুৎ সারাইয়ের কাজ৷ কোন প্রকার আগাম ঘোষণা ছাড়াই লাগাতর তিন দিন ধরে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত চলছে একনাগাড়ে লোডশেডিং৷ নাজেহাল বৈদ্যুতিক কাজে নিযুক্ত শ্রমিকরা৷ অথচ নিয়ম অনুযায়ী দিনের আলো থাকতেই কাজ শেষ করে দিতে হয়৷ অন্ধকার হওয়া সত্ত্বেও বিদ্যুতের দেখা মিলেনি এই তিনদিন৷ তবে সোমবার তাজ্জব কান্ড বিদ্যুৎ নিগমের৷ বৈদ্যুতিক খঁুটির কাজ শেষ করার সময় খোয়াই বিদ্যুৎ দপ্তর কোন যোগাযোগ না করেই জরুরি লাইন চালু করে দেয়৷ সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে অভিনয় কাপালি নামে এক শ্রমিক৷ অন্যান্য শ্রমিকদের বুদ্ধিমত্তায় প্রাণে বেঁচে যায় শ্রমিকটি৷ খোয়াইতে সব সময়ই এধরনের অঘটন ঘটে যায়৷ বেসরকারি শ্রমিকদের মধ্যে এনিয়ে ক্ষোভ দেখা দেয়৷ বর্তমানে আহত শ্রমিকের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে৷
খোয়াইয়ে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল জনজীবন
Releated Posts
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…


















