বেজিং, ৮ জানুয়ারি (হি.স.) : দেশের উপর যে কোনও ধরণের হুমকি মোকাবিলার লক্ষ্যে সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল চিন সরকার | সামরিক বাহিনীকে আরও শক্তিশালী এবং সেনা-জওয়ানদের কর্মদক্ষতা আরও বাড়ানো অন্যতম লক্ষ্য|
প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, চিনের শক্তি ও মর্যাদার সঙ্গে সঙ্গিত রেখে একটি আধুনিক সামরিক বাহিনী গঠনের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনীতে তিনটি নতুন ইউনিট যোগ করা হয়েছে| তিনি আরও জানান, সেনাবাহিনীকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে এটি আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী থেকে একটি আন্তর্জাতিক বাহিনীতে পরিণত হতে পারে| আগামী ২০২০ সালের মধ্যে লাল চিন তার সামরিক বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে| এই প্রচেষ্টার আওতায় সেনায় ব্যবহৃত সমস্ত পুরাতন সামরিক সরঞ্জাম সরিয়ে সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা রয়েছে| এছাড়াও পূর্ব এবং দক্ষিণ চিন সাগরে তাদের নৌ শক্তি বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় বিমানবাহী জাহাজের নির্মাণ কাজ শুরু করেছে বলে আগেই জানিয়েছিলেন সামরিক আধিকারিকরা|
সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ চিন সরকারের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















