শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): প্রয়াত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ| বৃহস্পতিবার সকালে দিল্লির এইমসে মৃতু্য হয় তঁার| মুফতির মৃতু্যর পর রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি| তবে মেহবুবা মুফতিই যে দলের একমাত্র পছন্দ, তা-ও জানানো হয়েছে দলের তরফে| এর আগে নভেম্বরে এক সাংবাদিক সম্মেলনে সইদ তাঁর মেয়ে মেহবুবার উপরে দায়িত্ব হস্তান্তরের কথা জানিয়েছিলেন| আর তাই মনে করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের মসনদে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বসতে চলেছেন মেহবুবা মুফতি|
পিডিপি নেতা তথা লোকসভার সদস্য মুজাফফর হুসেন বাগি বলেন, পিডিপি সর্বসম্মতভাবে মেহবুবা মুফতিকে মুফতি সাহেবের উত্তরাধিকার হিসাবে সমর্থন করে| তবে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার আগে বিজেপির সমর্থনও প্রয়োজন| জম্মু ও কাশ্মীরে পিডিপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় রয়েছে বিজেপি| এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে মেহবুবা মুফতির বিরোধিতা করেনি বিজেপির কোনও নেতানেত্রী| উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ৮৭টি আসনের মধ্যে ২৮টি আসন রয়েছে পিডিপির| বিজেপির রয়েছে ২৫টি আসন|
জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হয়তো মেহবুবা, পছন্দ পিডিপিরও
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















