News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটারদের বিভ্রান্ত করতে মহাজোট নিয়ে অহরহ পরস্পরবিরোধী স্থিতি বদল মুখ্যমন্ত্রীর
Image

ভোটারদের বিভ্রান্ত করতে মহাজোট নিয়ে অহরহ পরস্পরবিরোধী স্থিতি বদল মুখ্যমন্ত্রীর

Assam Chief Minister Tarun GogoiPhoto: Ritu Raj Konwarগুয়াহাটি, ৭ জানুয়ারি, (হি.স.) : রাজ্যের ভোটারদের বিভ্রান্ত করে মহাজোট বা মহসমজোতা নিয়ে অহরহ পরস্পরবিরোধী স্থিতি বদল করছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| বিজেপিকে রুখতে এই কদিন আগেও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মধ্যস্থতায় দলের সর্বভারতীয় উপ-সভাপতি রাহুল গান্ধীর পরামর্শে আধুনিক রাজনীতির কৌশলবিদ প্রশান্ত কিশোরের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী| দিল্লি ও পাটনায় বেশ কয়েকবার তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছিল| তাঁরই ডাকে অসমে এসে বর্তমান রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে দিল্লি ফিরে গিয়ে রাহুল ও নীতিশকে এখানে কংগ্রেসের জনপ্রিয়তা তলানিতে এবং এ-থেকে দলকে তোলে আনা তাঁর পক্ষে সম্ভব নয় বলে এক গোপন রিপোর্ট দাখিল করেছিলেন প্রশান্ত কিশোর| তিনদিন আগে এআইইউডিএফ-এর সঙ্গে সমঝোতা বা মিত্রতা সম্পর্কে তাঁদের কথা চলছে বলে ঘোষণা করার পর আজ স্ববিরোধী স্থিতি স্পষ্ট করে বলছেন বদরুদ্দিন আজমলের দলের সঙ্গে কংগ্রেসের কোনও জোট গড়ার পরিকল্পনা নেই| এদের সঙ্গে কোনওধরনের জোটেও যাবে না কংগ্রেস| বলছেন, এআইইউডিএফ-এর সঙ্গে জোট গড়লে কংগ্রেস নাকি উজান এবং বরাক উপত্যকা (দক্ষিণ অসম)-য় ধসে পড়বে|
এদিকে, মঙ্গলবার পাটনায় নীতিশ কুমারের বাড়িতে প্রশান্ত কিশোরের সঙ্গে বিজোপি-বিরোধী ধর্মনিরপেক্ষ জোট গড়ার লক্ষ্যে এআইইউডিএফ-প্রধান বদরুদ্দিন আজমল ও দলের সাধারণ সম্পাদক আমিনূল ইসলামের এক বৈঠক হয়েছে| এর পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর স্থিতি বদল করে প্রায় প্রতিদিন পরস্পরবিরোধী বক্তব্য পেশ করছেন| ওই বৈঠকের পর লক্ষণীয়ভাবে তাঁর বক্তব্য বদল করে মুখ্যমন্ত্রীর জোট-বিরোধী মন্তব্য| তিনি বলেন, আমার সোজা কথা, ভুলেও এআইইউডিএফ-এর সঙ্গে মিত্রতায় যাবে না কংগ্রেস| আমি সোজা মানুষ, এত প্যাঁচ বুঝি না| যা বলছি তা-ই, বদরুদ্দিনের সঙ্গে কোনও জোট নয়| এআইইউডিএফ-প্রধানের জনপ্রিয়তা সম্পর্কে তাঁর প্রশ্ন, বদরুদ্দিনের এতই যদি জনপ্রিয়তা, তা-হলে মিত্রতার জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন কেন? এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, প্রশান্ত কিশোরের কথায় আমাদের চলতে হবে নাকি? তিনি বাইরের লোক| তিনি যা বলার বলতে থাকুন| এতে কংগ্রেসের কিছু যায় আসে না| এককথায় এআইসিসি আমাদের ইগনোর করে না, এটাই বড় কথা|
মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের আচমকা এই ভোল বদলে রাজ্যের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে| অনেকেই মনে করছেন, মঙ্গলবার পাটনায় নীতিশ কুমার ও প্রশান্ত কিশোরের সঙ্গে বিজোপি-বিরোধী ধর্মনিরপেক্ষ জোট গড়ার লক্ষ্যে এআইইউডিএফ-এর বৈঠকে নিশ্চিতভাবে এ-ধরনের কোনও স্থিতি নিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে| একে একধরনের গোপন সমঝোতা বলেও কেউ কেউ মনে করছেন| মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে নির্বাচনী সমীকরণ রচনার এক ব্লু-প্রিন্ট বলেও রাজনৈতিক মহলের ধারণা| না-হলে আচমকা এভাবে জোট বা সমঝোতার বিষয়কে নাকচ করার কী অর্থ হতে পারে বলেও মনে করা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top