News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই হাসপাতালের মর্গের বেহাল অবস্থা, উদাসীন প্রশাসন
Image

খোয়াই হাসপাতালের মর্গের বেহাল অবস্থা, উদাসীন প্রশাসন

Khowaiনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ জানুয়ারি৷৷ খোয়াই জেলা হাসাপাতালের মর্গ বা লাশ-কাটা ঘর৷ বর্তমানে খুবই করুন অবস্থায় রয়েছে৷ ১৯৫৪ইং সালে পথচলা শুরু হয়েছিল খোয়াই হাসপাতালের৷ ৪ঠা জানুয়ারী ১৯৫৪ইং সালে হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন তৎকালীন চিফ কমিশনার ভি নানজপ্পা৷ তখন লাশ-কাটা ঘরের প্রয়োজন হয়নি৷ ৬০’এর দশকের পর মুহুর্তেই খোয়াই শহরের একটি বেকারির বিসুকট খেয়ে শতশত মানুষ আক্রান্ত এবং বেশ কয়েকজনের মৃত্যু হলে, তবেই প্রয়োজন হয় লাশ-কাটা ঘরের৷ তৎকালীন সময়ে অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে নুংরা-পুঁতিময় অবস্থায় ছিল লাশ-কাটা ঘর তৈরী করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে৷ দীর্ঘ ৫০ বছর পর খোয়াইবাসীর দাবি মেনে অতি আধুনিক প্রযুক্তিতে তৈরী করা হয় বর্তমান খোয়াই জেলা হাসপাতালের মর্গ বা লাশ-কাটা ঘরটি৷ বিদ্যুৎ, এসি, জলের সুবন্দোব্যস্থ, ডেডবডি রাখার জন্য আলাদা কক্ষ, চিকিৎসকদের জন্য বসার ব্যবস্থা সহ সব ধরনের সুবিধা এই লাশ-কাটা ঘরে রয়েছে৷ অথচ একজন রক্ষক নিয়োগ নেই৷ যা এওসব কিছু সুবন্দোব্যস্থর মধ্যে জল ঢেলে দেওয়ার কাজটি করছে৷ যদিও রক্ষকের অভাব মেটানো হচ্ছে খোয়াই থানার একজনকে দিয়ে৷ যত পঁচা-গলা এবং নানা ভাবে আসা মৃতদেহ উনাকে দিয়েই আনা হয়৷ এবং প্রায় সময়ই পোষ্টমর্টেন ইনিই করেন৷ নামে মাত্র ডাক্তার বাবু থাকেন৷ এছাড়া পরিচয়বিহীন দেহগুলো ৫-৭ দিন থাকে লাশ-কাটা ঘরের ভেতর৷ কিন্তু সব ব্যবস্থা থাকলেও পরিষেবা নেই৷ জল নেই, বিদ্যুৎ নেই, কক্ষগুলো অপরিস্কার, নুংরা-পুঁতিময় অবস্থায়৷ লাশ-কাটা ঘরের ভেতর পরিষ্কার করার কেউ নেই৷ অতি সুন্দর লাশ-কাটা ঘর নরক গুলজারে পরিনত৷
স্বাভাবতই প্রশ্ণ থাকছে, স্বচ্ছ ভারত অভিযান কিসের জন্য? জেলা হাসপাতাল সব বিস্তীর্ণ এলাকা নুংরা-পুঁতিময় অবস্থায় থাকলেও সেখানে নেই স্বচ্ছ-ভারত অভিযান৷ অস্বচ্ছতার জ্বলজ্যন্ত উদাহরন হিসাবেই পড়ে রয়েছে লাশ-কাটা ঘরটিও৷ অথচ সরকার লক্ষ-লক্ষ টাকা খরচ করছে এবং কাগজে-পত্রে খরচ দেখানো হচ্ছে৷ বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে৷ খোয়াই জেলা হাসপাতাল কর্তপক্ষ কোন ভি আই পি আসার গন্ধ পেলেই কিছু স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়, আর বাকি সময় নাকে হাত দিয়ে বা রুমাল চাপা দিয়েই চলতে হয়৷
খোয়াই জেলা হাসপাতালের প্রথম প্রবেশদ্বার প্রস্রাবাগার এবং শৌচালয়ের দূর্বিসহ দূর্গন্ধে নাজেহাল জনগন৷ হাসপাতালের ভেতরে আরও করুন দশা৷ একাংশ কর্মীর বদানতায় রাজ্য সরকারের ভাবমূর্ত্তি নষ্ট হচ্ছে, বলছেন জনসাধারন৷ একমাত্র স্বচ্ছ ভারত অভিযানেই যেখানে নানান বাজেটে বরাদ্দ আসছে লক্ষ লক্ষ টাকা, সেখানে অধিকাংশ অর্থই এডজাষ্টম্যান্টের মাধ্যমে লুটে-পুটে খাওয়া হচ্ছে৷ সব সুবিধা থেকেও সর্বমুখী সুবিধা থেকে বঞ্চিত খোয়াইয়ের জনসাধারন৷ এর পেছনে কোন রহস্য লুক্কায়িত রয়েছে তার কোন হদিশ পাচ্ছেন না জনগন৷ অনেকটা ক্ষোভের সুরেই বলতে শুনা যায়, এ যুগে মরেও শান্তি নেই৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top