নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ জানুয়ারি ৷৷ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৪০ জন চল্লিশ জন ছাত্রছাত্রীর ভবিষ্যত আজ প্রশ্রচিহ্ণের মুখে, শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে এস এফ আই এর সহযোগীতায় সবক্লাসের ছাত্রছাত্রীর আজ সুকলের ক্লাস বন্ধ করে আন্দোলনে নামে যায় এবং তাদের দাবী পুরণ না হলে ক্লাস বয়কটের ডাক দেয় অনির্দিষ্টকালের জন্য৷
ঘটনায় জানা যায় দীর্ঘদিন ধরেই ঐ বিদ্যালয়ের ফিজিক্স এর শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে আছেন৷ বর্তমানে এ বিদ্যালয়ে ত্রিপুরা বোর্ডের দ্বাদশ শ্রেণীর ৪০ জন ছাত্রছাত্রী টেস্টপরীক্ষায় বসবে জানুযায়ীর ১৯ তারিখ৷ এখন পর্যন্ত একদিনের জন্য ও ফিজিক্স এর প্রেকটিকেল ক্লাস করা হয়নি৷ তাই তাদের ফাইনাল পরীক্ষার ভবিষ্যত খারাপ বুঝে শেষ পর্যন্ত আন্দোলনে নামে৷
অপরদিকে ছাত্রছাত্রীদের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহ প্রধান শিক্ষিকাকে দীর্ঘ এক মাস যাবত সুকলে দেখেন নাই৷ এমন অন্যান্য ক্লাশের পরীক্ষার ফাইনাল রেজাল্ট হলেও তাদের সুকলে দেখা মেলেনি৷ তবে যাদের হাতে ন্যাস্ত বিদ্যালয়ের চাবিকাঠি তারাই যদি সময়ে সুকলে না আসেন বিদ্যালয়ের ভবিষ্যত আরো খারাপ হয়ে যাবে৷
খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন ডি সি এম আশিস বিশ্বাস পরীক্ষার বাকীদিন গুলির আগে শিক্ষকের ব্যবস্থার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়৷
শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে, পঠন পাঠন লাটে, আন্দোলনে নামল পড়ুয়ারা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















