News Flash

  • Home
  • Uncategorized
  • পিকনিকে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় শিশু-মহিলাসহ হত তিন পরিবারের পাঁচ
Image

পিকনিকে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় শিশু-মহিলাসহ হত তিন পরিবারের পাঁচ

ACCIDENTডিব্রুগড় (অসম), ০৩ জানুয়ারি, (হি.স.) : পিকনিকে গিয়ে আর সশরীরে বাড়ি ফেরা হল না পাঁচজনের| গতকাল বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন পরিবারের এক শিশুসহ পাঁচজনের মৃতু্যর খবরে জেলায় শোকের বন্যা বইছে| জানা গেছে, শুক্রবার প্রতিবেশি রাজ্য অরুণাচল প্রদেশের মায়োডিয়ারে রাজীব ভরালি, বিমান ফুকন ও শশাঙ্ক শইকিয়াররা তাঁদের স্ত্রী-সন্তানদের নিয়ে পিকনিকে গিয়েছিলেন| পিকনিক পর্ব শেষ করে শনিবার ফেরার পথে বিকেল প্রায় তিনটে নাগাদ রোয়িং-তিওয়ারিগাঁও অঞ্চলের পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে তাঁদের ইনোভা গাড়ি থেকে নামেন তাঁরা| একসময় পাহাড়ি রাস্তার কিনারায় চলে আসলে মাটি ধসে প্রায় ১০০ মিটার খাদে পড়ে যান সকলে| এতে রাজীব ভরালি, বিমান ফুকন, তাঁর স্ত্রী মঞ্জুরিমা ফুকন, তাঁদের এক অর্পিতা (৪) এবং শশাঙ্ক শইকিয়ার মর্মান্তিক মৃতু্য হয়| এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের মৃতদেহ উদ্ধার হয়নি| গুরুতর আহত অবস্থায় রাজীব ভরালির দুই পুত্র কৃষাণাদিত্য (১০) ও জ্যোতি আদিত্য (১০), গাড়ির ড্রাইভার দিলেন কছাড়ি এবং বিমান ফুকনের কন্যা অঙ্কিতা (১৪)-কে ডিব্রুগড়ের শংকরদেব হাসপাতালে ভর্তি করা হয়েছে| নিহত রাজীব ভরালি ডিব্রুগড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন| তাঁর মৃতু্যতে জেলা ও প্রদেশ কংগ্রেস শোক ব্যক্ত করেছে| এদিকে বিমান ফুকন ছিলেন মরান হায়ার সেকেন্ডারি স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন| তাঁর মৃতু্যতেও তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে| এই দুর্ঘটনায় অকালে তিন তিনটি পরিবারের ওপর কালো ছায়া নেমে আসায় সর্বস্তরের মানুষ সহানুভূতি প্রকাশ করছেন| এরই পরিপ্রেক্ষিতে অযথা ফুর্তি-আমোদে মশগুল হয়ে নিজের এবং পরিবারবর্গের ওপর দুর্যোগ না আনতে নবপ্রজন্মের কাছে নিহত শশাঙ্কের শোকাতুর বৃদ্ধ বাবার আর্জি জানিয়েছেন|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top