News Flash

  • Home
  • প্রধান খবর
  • Shubhendu Adhikari:সিআইডিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টার অভিযোগ শুভেন্দু অধিকারীর
Image

Shubhendu Adhikari:সিআইডিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টার অভিযোগ শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৫ জুলাই (হি. স.) : ‘সিআইডিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে’। এইমসকাণ্ডে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার ব্যাপারে শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা প্রচারমাধ্যমে বলেন, ‘তথ্য প্রমাণ ছাড়াই এফআইআর হয়েছে।

অভিযোগ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে চাকরি পাইয়ে দিয়েছেন। আর বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মেয়েকে চাকরি করিয়ে দিয়েছেন। এই মামলার তদন্তভার নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। শুক্রবার চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূকে ভবানীভবনে তলব করে সিআইডি। কিন্তু তিনি হাজিরা দেননি।

সূত্রের খবর, সিআইডি-র কাছে মেল করেন তিনি। বিশেষ কারণে আসতে পারেননি বলে জানিয়ে ১০ দিন সময় চেয়েছেন। এদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি পৌছয় সিআইডি। আর এরপরেই সিআইডি ভূমিকা নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত, কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগে কাঠাগড়ায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে। আজই বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতে যায় সিআইডি। এই মামলায় আগেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য এই মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি-র অফিসারেরা। এবং তাতে রীতিমত হুমকিও দিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। মূলত বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে কল্যাণী এইমসে-এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠছে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top