News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুনাগিরি’ যুদ্ধজাহাজের জলযাত্রার সূচনা, রাজনাথ বললেন দেশের সম্পদ প্রমাণিত হবে এই রণতরী
Image

দুনাগিরি’ যুদ্ধজাহাজের জলযাত্রার সূচনা, রাজনাথ বললেন দেশের সম্পদ প্রমাণিত হবে এই রণতরী

কলকাতা, ১৫ জুলাই (হি.স.): অত্যাধুনিক ‘দুনাগিরি’ যুদ্ধজাহাজের জলযাত্রার সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবারই কলকাতায় হুগলি নদীর জলে ভাসানো হল ‘আইএনএস দুনাগিরি’-কে। তার সঙ্গে সঙ্গে আধুনিক সমরাস্ত্রে আরও একটি ধাপ এগিয়ে গেল ভারতীয় নৌবাহিনী।

যুদ্ধজাহাজ নির্মাতা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স ও ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তৈরি এই দ্বিতীয় পি ১৭এ স্টিলথ ফ্রিগেট যুদ্ধজাহাজের উদ্বোধন হল শুক্রবার। কলকাতার গার্ডেনরিচে নৌবাহিনীর কর্মসূচিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও এনডাব্লুডাব্লুএ-র প্রেসিডেন্ট কালা হরি কুমার যুদ্ধজাহাজের সূচনা করেছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধান অতিথির আসন অলংকৃত করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন নিজের ভাষণে বলেছেন, “এই রণতরী আমাদের জন্য অনেক বড় সম্পদ হিসেবে প্রমাণিত হবে। ভগবান হনুমান লক্ষ্মণের জন্য ‘সঞ্জীবনী বুটি’ আনার জন্য গোটা দ্রোণাগিরি পর্বত নিয়ে এসেছিলেন… দ্রোণাগিরি বা দুনাগিরিও যে কোনও পরিস্থিতিতে নিজস্ব কাজ শেষ করতে সক্ষম।”
উত্তরাখণ্ডের পর্বতশ্রেণীর নামে নামাঙ্কিত ‘দুনাগিরি’ পি-১৭এ ফ্রিগেট শ্রেণীর চতুর্থ জাহাজ। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রের দাবি, আইএনএস দুনাগিরি ভারতীয় নৌবাহিনীর আধুনিকতম ‘স্টেল্‌থ’ রণতরী। পি-১৭ ফ্রিগেট (শিবালিক শ্রেণী)-এর উন্নত সংস্করণ এটি। এতে আছে উন্নত আধুনিক বৈশিষ্ট্য, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট ব্যবস্থা। ‘দুনাগিরি’ এক সময়ের লিয়েন্ডার শ্রেণীর এএসডব্লিউ ফ্রিগেট-এর ‘দুনাগিরি’র নবতম সংস্করণ। পূর্বতন ওই ‘দুনাগিরি’ ১৯৭৭-এর ৫ মে থেকে ২০১০-এর ২০ অক্টোবর পর্যন্ত ৩৩ বছর ধরে বহু অভিযানের এবং বহুজাতিক মহড়ার সাক্ষী ছিল। পি-১৭এ প্রকল্পের প্রথম দু’টি জাহাজের জলযাত্রার সূচনা হয়েছিল ২০১৯-এ এমডিএল-এ এবং ২০২০-তে জিআরএসই-তে। তৃতীয় জাহাজ (উদয়গিরি)-র জলযাত্রার সূচনা হয়েছিল এ বছরের ১৭ মে এমডিএল-এ। নির্দিষ্ট লক্ষ্যে জাহাজ নির্মাণে আত্মনির্ভর হতে উৎসাহ দেওয়ার ফলেই এত কম সময়ের মধ্যে চতুর্থ জাহাজটিরও জলযাত্রার সূচনা করা গেল।
পি-১৭এ জাহাজগুলির নকশা করেছে ভারতীয় নৌ-বাহিনীর ডিরেক্টরেট অফ নাভাল ডিজাইন (ডিএনডি)। এরা অতীতেও দেশজ প্রযুক্তিতে একাধিক যুদ্ধ জাহাজের নকশা তৈরিতে নেতৃত্ব দিয়েছে। এটি দেশের আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে একটি পদক্ষেপ । কারণ, যন্ত্রপাতি এবং উপকরণের ৭৫ শতাংশ বরাতই দেওয়া হয়েছে এমএসএমই-সহ দেশজ সংস্থাগুলিকে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top