News Flash

  • Home
  • প্রধান খবর
  • Draupadi Murmu:সোমবার শহরে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু
Image

Draupadi Murmu:সোমবার শহরে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

কলকাতা, ১১ জুলাই ( হি.স.) : আজ সোমবার সন্ধ্যায় কলকাতায় আসছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। এদিন সন্ধ্যায় দমদম বিমানবন্দরের এসে পৌঁছবেন তিনি। সেখান থেকে সরাসরি চলে যাবেন জে ডাব্লু ম্যারিওট হোটেলে। সেখানেই রাতে থাকবেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ স্বামী বিবেকানন্দর জন্মস্থানে যাওয়ার কথা রয়েছে তাঁর। তারপর হোটেলে ফিরে এই রাজ্যের বিজেপির বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে তিনি নিজের হয়ে বিজেপি বিধায়কদের কাছে ভোট চাইতে পারেন। তবে তাঁর সফরের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চারদিনের পাহাড় সফরে যাচ্ছেন।

আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাষ্ট্রপতি হিসেবে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু। আমরা কোনও বিভাজন চাই না। আমাদের সঙ্গেও অনেক আদিবাসী-দলিত রয়েছেন। দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার কথা বিজেপি আগে আমাদের জানায়নি। বিষয়টি আগে জানালে আলোচনা করতাম। আমরা বিরোধীরা আলোচনা করে যশবন্ত সিনহা প্রার্থী ঘোষণা করেছি। অনেকটা পথ একসঙ্গে এগিয়ে গিয়েছি। এখন আমি একা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। একইসঙ্গে মমতা আরও বলেন, আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top