News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্রাউন সুগার ফেলে পালিয়েছে দুই যুবক, নেশার বিরুদ্ধে পুলিশের ভূমিকায় প্রশ্ন
Image

ব্রাউন সুগার ফেলে পালিয়েছে দুই যুবক, নেশার বিরুদ্ধে পুলিশের ভূমিকায় প্রশ্ন

আগরতলা, ১১ জুন : আরক্ষা প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে নেশা কারবারিরা চালিয়ে যাচ্ছে রমরমা বাণিজ্য। রাজধানীর প্যালেস কম্পাউন্ড এলাকায় চন্দ্রমহলের সামনে এক স্কুটি থেকে ছিটকে পড়ল বেশ কিছু ব্রাউন সুগারের কৌটা। ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে চালকরা। স্থানীয়রা পশ্চিম থানায় খবর দিলে পুলিশ এসে কৌটা গুলিকে উদ্ধার করে নিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা গেছে, আজ রাজধানীর চন্দ্রমহলের পাশের রাস্তা দিয়ে স্কুটি করে দুই যুবক কয়েকটি ব্রাউন সুগারের কৌটা নিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকা স্কুটি থেকে রাস্তায় ছিটকে পরে যায় ব্রাউন সুগারের কৌটাগুলি। প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, স্কুটি থেকে ব্রাউন সুগারের কৌটাগুলি যখন রাস্তায় পড়েছিল তখন স্কুটি চালক দাঁড়িয়েছিল। স্কুটি থেকে ওই দুই যুবক পিছনের দিকে ফিরেও তাকিয়েছিল। কিন্তু স্কুটি থেকে না নেমে তারা পালিয়ে গেছে।

স্থানীয় মানুষ বিষয়টি প্রত্যক্ষ করে পুলিশকে খবর দিয়েছে। পশ্চিম আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছে এবং ব্রাউন সুগারের কৌটাগুলি উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশ শহরের বুকে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্রাউন সুগার পাচারকারি দুই যুবককে চিহ্নিত করে আটক করতে পারে কিনা।তবে শহরের বুকে এধরনের পাচারকারিরা দিনের আলোতে ঘুরে বেড়ালেও তাদের আটক করতে ব্যর্থ হচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ। এক প্রকার পুলিশকে  ঘুমে রেখেই পাচারকারিরা সক্রিয় হয়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যে। তবে কি নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন অধরাই থাকছে? প্রশ্ন জনমনে।

Releated Posts

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, পাম্পে দীর্ঘ লাইন

আগরতলা, ১৫ মে: রাজ্যে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। নতুন দামে…

ByByReshmi Debnath May 15, 2026

জ্বালানি সাশ্রয়ে স্কুটিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজীব ভট্টাচার্য। সরকারি…

ByByReshmi Debnath May 15, 2026

আগরতলায় আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে আঞ্চলিক ডাক আদালত

আগরতলা, ১৫ মে, : ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৪ জুন আঞ্চলিক পর্যায়ের ‘ডাক আদালত’ অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty May 15, 2026

এজিএমসি-র জন্য ২৭৩.৪৬ কোটি অনুমোদন কেন্দ্রের, বাড়ছে এমবিবিএস ও স্নাতকোত্তর আসন

আগরতলা, ১৫ মে : আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়নে ২৭৩.৪৬ কোটি মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। আজ সামাজিক…

ByByTaniya Chakraborty May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top