News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Shubhashish Talapatra: ওড়িশা হাইকোর্টে বিচারপতি পদে শপথ নিলেন শুভাশীষ তলাপাত্র
Image

Shubhashish Talapatra: ওড়িশা হাইকোর্টে বিচারপতি পদে শপথ নিলেন শুভাশীষ তলাপাত্র

ভুবনেশ্বর(ওড়িশা), ১০ জুন (হি. স.) : ওড়িশা হাই কোর্টের বিচারপতি পদে শপথ আজ নিলেন বিচারপতি শুভাশীষ তলাপাত্র। তিনি ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি ছিলেন। আজ ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতি ডা: এস মুরলীধর তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

২০১৩ সালে ত্রিপুরা হাই কোর্ট প্রতিষ্ঠার সময় থেকে বিচারপতি শুভাশীষ তলাপাত্র ত্রিপুরায় উচ্চ আদালতের বিচার প্রক্রিয়া সামলেছেন। দীর্ঘ সময় ত্রিপুরা হাই কোর্টে কর্মরত থাকার পর সম্প্রতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর বদলির প্রস্তাব করেছে। সে মোতাবেক ওড়িশা হাইকোর্টে তাঁকে বদলি করা হয়েছে। তাঁকে নিয়ে বর্তমানে ওড়িশা হাইকোর্টে প্রধান বিচারপতি সহ মোট বিচারপতির সংখ্যা ২৩। আজ বিচারপতি সঞ্জয় কুমার মিশ্রও শপথ নিয়েছেন।এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ত্রিপুরা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল দাতা মোহন জমাতিয়া এবং বিচারপতি শুভাশীষ তলাপাত্রের ছেলে সায়ন্তন তলাপাত্র উপস্থিত ছিলেন। বিচারপতি তলাপাত্র ত্রিপুরা হাই কোর্টে থাকাকালীন বহু গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top