News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করল ভারত-অস্ট্রেলিয়া, প্রধানমন্ত্রী বললেন সন্ধিক্ষণ মুহূর্ত
Image

বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করল ভারত-অস্ট্রেলিয়া, প্রধানমন্ত্রী বললেন সন্ধিক্ষণ মুহূর্ত

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করল ভারত ও অস্ট্রেলিয়া। শনিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত হওয়া ঐতিহাসিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “সন্ধিক্ষণ মুহূর্ত”। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত হওয়া এই চুক্তির সুবাদে একাধিক ভারতীয় সেক্টর উপকৃত হবে এবং রফতানিও বাড়াবে।

এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক চুক্তি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসন। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “এত অল্প সময়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হওয়া থেকেই বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে কতটা পারস্পরিক আস্থা রয়েছে। এটি সত্যিই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারত-অস্ট্রেলিয়ার এই সম্পর্ক বন্ধুত্বের স্তম্ভ। এই চুক্তি উভয় দেশের পড়ুয়া, পেশাদার এবং পর্যটকদের মধ্যে আদান-প্রদান সহজতর করবে। যার ফলে এই সম্পর্ক আরও মজবুত হবে।” মোদীর কথায়, “আমাদের অর্থব্যবস্থায় একে-অপরের চাহিদা পূরণের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে, এই চুক্তির মাধ্যমে আমরা এই সুযোগগুলির পূর্ণ সদ্ব্যবহার করতে সক্ষম হব। এই চুক্তির ভিত্তিতে আমরা একসঙ্গে সাপ্লাই চেইনের স্থিতিস্থাপকতা বাড়াতে পারব এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতায়ও অবদান রাখতে পারব। এই চুক্তি স্বাক্ষর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সত্যিই একটি সন্ধিক্ষণ মুহূর্ত”
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত হওয়া ঐতিহাসিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক চুক্তি সম্পর্কে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, “এটি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান সরকারের একক বৃহত্তম বিনিয়োগ, তবে এখানেই শেষ নয়। ভারত-অস্ট্রেলিয়া চুক্তি স্বাক্ষর আমাদের অর্থনৈতিক সম্পর্কের অঙ্গীকারকে আরও বিকশিত করবে।”

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top