News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • চাক্কা বন্ধে সচল গুয়াহাটি, কেন্দ্ৰীয় ট্ৰেড ইউনিয়ন মঞ্চ আহূত ধৰ্মঘটের মিশ্র প্রভাব
Image

চাক্কা বন্ধে সচল গুয়াহাটি, কেন্দ্ৰীয় ট্ৰেড ইউনিয়ন মঞ্চ আহূত ধৰ্মঘটের মিশ্র প্রভাব

গুয়াহাটি, ২৮ মার্চ (হি.স.) : আসাম মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এএমডব্লিউএ) আহূত ৪৮ ঘণ্টার চাক্কা বন্ধের বিশেষ প্রভাব পড়েনি রাজ্যে। রাজধানী গুয়াহাটিতে সরকারি-তো বটেই, বেসরকারি যানবাহন যথারীতি চলাচল করছে। সকালের দিকে রাজপথে বেসরকারি যানবাহন যেমন সিটিবাস, অটোরিকশা, বাণিজ্যিক কার (টেক্সি) খুব কম সংখ্যায় দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। তবে কেন্দ্ৰীয় ট্ৰেড ইউনিয়ন এবং কৰ্মচারী ফেডারেশন আহূত ভারত বনধ-এর মিশ্ৰ প্ৰভাব পড়েছে গুয়াহাটি মহানগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোনও কোনও জায়গায় বনধ সমৰ্থকদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের মধ্যে ঠেলাধাক্কাও হয়েছে।

রাজ্য সরকারের বিরুদ্ধে গাড়ি মালিক ও চালকদের ওপর ‘নিপীড়ন’ চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে এ প্রতিবাদে বাণিজ্যিক যানবাহন কর্মচারী এবং মালিকরা আজ সোমবার ২৮ জানুয়ারি ভোর থেকে ৪৮ ঘণ্টার চাক্কা বন্ধের ডাক দিয়েছিলেন।

এদিকে কেন্দ্রীয় সরকারের গৃহীত শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের ‘ক্ষতিসাধনজনিত নীতি’র প্রতিবাদে আজ ২৮ এবং আগামীকাল ২৯ তারিখ দেশব্যাপী দুদিনের ধর্মঘট আহ্বান করেছিল ট্রেড ইউনিয়নগুলির সম্মিলিত ফোরাম। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ট্রেড ইউনিয়নগুলির সম্মিলিত ফোরাম আহূত ধর্মঘটকে সমর্থন করেছে। ফলে অসমের প্রায় সব ব্যাঙ্ক আজ বন্ধ। এছাড়া কয়লা, ইস্পাত, তেল, টেলিযোগাযোগ, ডাক, তামা, বিমা, আর্থিক শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীরাও রাজ্যব্যাপী ধর্মঘটে যোগদান করেছেন। কেন্দ্ৰীয় ট্ৰেড ইউনিয়ন এবং কৰ্মচারী ফেডাশনগুলির যৌথ মঞ্চের দাবি, পেট্ৰোল-ডিজেলের মূল্য হ্রাস করা, শ্ৰমিকদের সরকারি সুবিধা প্ৰদান করা, সরকারের শ্ৰমিক-বিরোধী সহ অন্যান্য জনবিরোধী নীতিগুলি প্ৰত্যাহার করা, সরকার পরিচালিত সংস্থাগুলিকে বেসরকারিকরণ বন্ধ করা ইত্যাদি।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top