News Flash

Posts of - March 13, 2022

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশের কম, আক্রান্ত ৩১১৬ জন

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : দেশের করোনা গ্রাফ ধীরে ধীরে নিম্নমুখী। বছরের শুরুতে ওমিক্রন-সহ নতুন নতুন স্ট্রেনের দাপটে…

ByByadmin Mar 13, 2022

ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে ‘বিজয়’ রোডশো

সাঙ্গারুর (পঞ্জাব), ১৩ মার্চ (হি.স.) : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ মার্চ শপথ নেবেন ‘আম আদমি’ ভগবন্ত মান। তার আগে আজ রবিবার পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আম আদমি পার্টি (আপ) এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি রোডশোতে অংশ নিতে অমৃতসরে আসছেন। এদিন সকালে একথা জানালেন স্বয়ং পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার পঞ্জাবে সরকার গঠন করেত চলেছে আম আদমি পার্টি (আপ)। এই বিপুল জয়ে ‘বিজয়’ রোডশো করে জনগণের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। অমৃতসরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মান বলেন, “আমরা পঞ্জাবের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করতে আমরা গুরু সাহেবের আশীর্বাদ নেব। আমাদের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে (রোডশোর জন্য) আসছেন।”

ByByadmin Mar 13, 2022

বিপুল জয়ের পর রবিবার প্রথম দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি যোগী

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার যোগী সরকার গঠনের আগে রবিবার যোগী আদিত্যনাথ রওনা দিচ্ছেন দিল্লি। এদিন তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভোটে জেতার পর এই প্রথম মোদীর মুখোমুখি হতে চলেছেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, উত্তরপ্রদেশে সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই যোগীর দিল্লি যাত্রা। শুক্রবারই রাজ্যপাল আনন্দীবেন পটেলের সঙ্গে দেখা করে ইস্তফা দেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, আগামী ১৫ থেকে ২১ মার্চের মধ্যে শপথগ্রহণ করে লখনউয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন গোরক্ষমঠের সন্ন্যাসী। দ্বিতীয় যোগী সরকারের মন্ত্রিসভায় কারা থাকবেন সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শলা-পরামর্শ করেই নিজের টিম তৈরি করতে চান আদিত্যনাথ। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিএল সন্তোষ থাকবেন। এই বৈঠকেই শপথের দিন চূড়ান্ত হতে পারে। সবাইকে শপথে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানাতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ByByadmin Mar 13, 2022

শপথের আগেই পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-সাংসদদের নিরাপত্তা তুলে দিলেন ‘আম আদমির’ মুখ্যমন্ত্রী

চণ্ডীগড়, ১৩ মার্চ (হি.স.) : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ মার্চ শপথ নেবেন ‘আম আদমি’ ভগবন্ত মান। তার আগেই পঞ্জাব পুলিসকে জরুরি নির্দেশ দিলেন ভগবন্ত মান। আর ভাবী মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েই রাজ্যের প্রাক্তন মন্ত্রী-সাংসদদের নিরাপত্তা তুলে নিল পুলিস প্রশাসন। শনিবার রাজ্য পুলিস নির্দেশ জারি করে জানিয়ে দেয়, রাজ্যের ১২২ জন প্রাক্তন মন্ত্রী ও সাংসদদের নিরাপত্তায় মোতায়েন সব পুলিস কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ভিভিআইপিদের মধ্যে কেবলমাত্র বাদল পরিবার এবং প্রাক্তন দুই কংগ্রেসি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ও চরণজিৎ সিং চান্নি পুলিসি নিরাপত্তা পাবেন। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বাদল পরিবারের নিরাপত্তা বহাল রয়েছে। এছাড়া অকালি এবং কংগ্রেসের আর কোনও নেতা পুলিসি নিরাপত্তা পাবেন না।

ByByadmin Mar 13, 2022
Image Not Found

তামিলনাড়ু: ত্রিচিতে ৭০০টি খাঁচাবন্দী বিদেশী পাখি উদ্ধার

ত্রিচি (তামিলনাড়ু), ১৩ মার্চ (হি.স.) : তামিলনাড়ুর ত্রিচির বিভিন্ন জায়গাতে বিদেশী পাখির অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬০০…

ByByadmin Mar 13, 2022

ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে ‘বিজয়’ রোডশো

সাঙ্গারুর (পঞ্জাব), ১৩ মার্চ (হি.স.) : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ মার্চ শপথ নেবেন ‘আম আদমি’ ভগবন্ত…

ByByadmin Mar 13, 2022
Scroll to Top