News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শপথের আগেই পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-সাংসদদের নিরাপত্তা তুলে দিলেন ‘আম আদমির’ মুখ্যমন্ত্রী
Image

শপথের আগেই পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-সাংসদদের নিরাপত্তা তুলে দিলেন ‘আম আদমির’ মুখ্যমন্ত্রী

চণ্ডীগড়, ১৩ মার্চ (হি.স.) : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ মার্চ শপথ নেবেন ‘আম আদমি’ ভগবন্ত মান। তার আগেই পঞ্জাব পুলিসকে জরুরি নির্দেশ দিলেন ভগবন্ত মান। আর ভাবী মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েই রাজ্যের প্রাক্তন মন্ত্রী-সাংসদদের নিরাপত্তা তুলে নিল পুলিস প্রশাসন। শনিবার রাজ্য পুলিস নির্দেশ জারি করে জানিয়ে দেয়, রাজ্যের ১২২ জন প্রাক্তন মন্ত্রী ও সাংসদদের নিরাপত্তায় মোতায়েন সব পুলিস কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, ভিভিআইপিদের মধ্যে কেবলমাত্র বাদল পরিবার এবং প্রাক্তন দুই কংগ্রেসি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ও চরণজিৎ সিং চান্নি পুলিসি নিরাপত্তা পাবেন। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বাদল পরিবারের নিরাপত্তা বহাল রয়েছে। এছাড়া অকালি এবং কংগ্রেসের আর কোনও নেতা পুলিসি নিরাপত্তা পাবেন না।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top