News Flash

  • Home
  • দেশ
  • মালদায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক পাচারকারী
Image

মালদায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক পাচারকারী

রতুয়া, ১৩ মার্চ (হি.স.) : মালদায় এসটিএফ ও রতুয়া থানার পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক পাচারকারী।রতুয়ার মহানন্দাটোলার নাকাট্টি ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয় ওই পাচারকারীকে । ধৃতের কাছ থেকে তিনটি পাইপ গান মিলেছে। রবিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সোনাচাঁদ চৌধুরী (৩৩)। বাড়ি রতুয়া থানার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে। ওই যুবক বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র আনত। এরপর সেই আগ্নেয়াস্ত্র মহানন্দাটোলা লাগোয়া বিহারের আমদাবাদ থানা এলাকার রতনটোলা, ভগবানপুর, বাবলাবোনা ইত্যাদি জায়গায় পাচার করত। গোপন সূত্রে সেই খবর জানতে পেরে এসটিএফ ও রতুয়া থানার পুলিশ যৌথ অভিযানে নামে। শনিবার আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে তিনটি পাইপ গান মিলেছে। ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতের কাছ থেকে তিনটি পাইপ গান মিলেছে। 

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top