News Flash

  • Home
  • বিনোদন
  • ৭ দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলল দ্য কাশ্মীর ফাইলস
Image

৭ দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলল দ্য কাশ্মীর ফাইলস

মুম্বই, ১৮ মার্চ (হি. স.) : দ্য কাশ্মীর ফাইলস ভেঙে গুঁড়িয়ে দিল সব রেকর্ড। মাত্র ৭ দিনেই সারা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে ১০৬.৮০ কোটি টাকার ব্যবসা করল এই ছবি।

এই ছবি শুধুমাত্র ভারতের বক্স অফিসেই প্রথম সপ্তাহে আয় করেছে ৯৭.৩০ কোটি টাকা। মুক্তির পর প্রথম মঙ্গলবার দ্য কাশ্মীর ফাইলসের বক্স অফিস কালেকশন হয়েছে ১৮ কোটি টাকা। কেবলমাত্র প্রথম দিনই নয়, বুধবারও বক্স অফিসের রেকর্ড ভেঙে ছারখার করে দিয়েছে দ্য কাশ্মীর ফাইলস। একদিনে মোট কালেকশন হয়েছে ১৯ কোটি। মহামারী পরবর্তী পর্যায়ে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে এটাই সর্বকালীন রেকর্ড।

দ্য কাশ্মীর ফাইলস ঘিরে দর্শকের আগ্রহ দেখে দ্বিতীয় সপ্তাহে বাড়ানো হল ছবির স্ক্রিন। জানা গিয়েছে দ্বিতীয় সপ্তাহে মোট ৪ হাজার স্ক্রিনে দেখানো হবে দ্য কাশ্মীর ফাইলস। বক্স অফিস কালেকশনের নিরিখে বিবেক অগ্নিহোত্রীর এই ছবি পিছনে ফেলে দিল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘গঙ্গুবাঈ কাথিয়ওয়াড়ি’ -কে।

প্রসঙ্গত, ৯০-এর দশকে কাশ্মীরে হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার হয়েছিল, সেই ঘটনা মানুষের কাছে তুলে ধরে এই ছবি। দ্য কাশ্মীর ফাইলসের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর মতে এই ছবি প্রত্যেকের দেখা উচিত। এমন ছবি আরও বেশি হওয়া উচিত এদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে দ্য কাশ্মীর ফাইলস -কে ট্যাক্স ফ্রি ঘোষণা করেছেন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top