News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগামীকাল সোমবার থেকে অসম বিধানসভার বাজেট অধিবেশন, বিধায়কদের যাতায়াতের জন্য তৈরি অত্যাধুনিক গল্ফ কার্ট
Image

আগামীকাল সোমবার থেকে অসম বিধানসভার বাজেট অধিবেশন, বিধায়কদের যাতায়াতের জন্য তৈরি অত্যাধুনিক গল্ফ কার্ট

গুয়াহাটি, ১৩ মার্চ (হি.স.) : আগামীকাল সোমবার থেকে অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১ এপ্রিল পর্যন্ত। এদিকে বিধনসভায় বিধায়কদের যাতায়াতের জন্য তৈরি রাখা হয়েছে অত্যাধুনিক গল্ফকার্ট। এটা অসম বিধানসভায় নব্য সংযোজন। ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি গল্ফকাৰ্ট পরিষেবার উদ্বোধন করেছেন।

বিধানসভা অধিবেশন চলাকালীন বিধায়কদের আবাসন থেকে আনার জন্য ব্যবহার করা হবে কয়েক লক্ষ টাকা দিয়ে কেনা পাঁচটি গল্ফকার্ট। এ ধরনের গল্ফকাৰ্ট সচরাচর দেখা যায় গল্ফফিল্ড, বিভিন্ন ময়দান, রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরে। এখন থেকে বিধানসভা অধিবেশন চলাকালীন, বিধায়কদের তাঁদের গাড়িতে করে হাউসে আসতে হবে না৷

অধিবেশন চলাকালীন বিধানসভা বা সচিবালয় চত্বরে ব্যাপক পার্কিং সমস্যার সৃষ্টি হয়৷ তাই পার্কিং সমস্যা নিরসনের লক্ষ্যে বিধায়কদের আবাসন থেকে বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য গল্ফকার্ট ব্যবহার করা হবে।
এদিকে এই গল্ফকার্টগুলির একটি বৈশিষ্ট্য রয়েছে, তা এগুলির চালক মহিলা। পাঁচটি গল্ফকার্টই মহিলা চালক দ্বারা পরিচালিত হবে। জানা গিয়েছে, পাঁচটি গল্পকার্টের মধ্যে একটি বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং বাকি চারটি বিধায়কদের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে। এগুলির একটি চালাবেন গুয়াহাটির প্ৰথম মহিলা টোটো (ই-রিকশা) চালক হিসেবে খ্যাত ধনমণি বরা। মঙ্গলদৈয়ের বাসিন্দা ধনমণি ২০১৯ সালের ৮ মাৰ্চ থেকে গুয়াহাটিতে ই-রিকশা চালানো শুরু করেছিলেন। ইতিমধ্যে তিনি মহানগরের প্ৰথম মহিলা ই-রিকশা চালক হিসেবে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ধনমণি সহ অন্য চার মহিলা আগামীকাল থেকে অনুষ্ঠেয় বাজেট অধিবেশনে প্ৰথমবারের মতো গল্ফকাৰ্ট চালানোর সুযোগ পেয়ে আপ্লুত হয়ে পড়েছেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top