News Flash

  • Home
  • Uncategorized
  • Important remarks on climate change : রবিবার রোমের গ্লাসগোয় জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

Important remarks on climate change : রবিবার রোমের গ্লাসগোয় জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স) : আজ রবিবার রোমে বসতে চলেছে জি-২০-র দ্বিতীয় অধিবেশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলবেন জলবায়ু পরিবর্তন নিয়ে। এর আগে শনিবার জি-২০ সম্মেলনের প্রথম অধিবেশনে স্বাস্থ্য এবং করোনা অতিমারির সঙ্গে লড়াইয়ের বিষয়ে বক্তৃতা দিয়েছেন মোদী। কোভ্যাক্সিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন থেকে বিশ্বের বিভিন্ন দেশকে ভারতের টিকা সরবরাহ-সহ একাধিক বিষয় উঠেছে আলোচনায়।

রোমের জি ২০-র দ্বিতীয় অধিবেশনের পরে মোদী যাবেন গ্লাসগোয়। সেখানে রবিবার থেকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ২৬তম ‘কনফারেন্স অব পার্টিজ’ বসতে চলেছে। যা আদতে জলবায়ু সমস্যার সমাধানে রাষ্ট্রসঙ্ঘের পরিকাঠামোগত সম্মেলন। ওই সম্মেলনে উপস্থিত থাকবেন ২০০টিরও বেশি দেশ। জি-২০ জলবায়ু সংক্রান্ত অধিবেশনকে গ্লাসগোর সম্মেলনে প্রথম পর্যায় বলে ধরে নেওয়া হচ্ছে। কেন না জি-২০-র বৈঠকে রাষ্ট্রনেতারা যা বলবেন, তা নিয়ে আলোচনা হবে গ্লাসগোয়।


এই মুহূর্তে বিশ্বের মোট গ্রিন হাউস গ্যাস নির্গমনের ৮০ শতাংশের জন্য দায়ী পাঁচটি দেশ। চিন, আমেরিকা, ভারত, ব্রাজিল এবং জার্মানি। পাঁচটি দেশই জি-২০-র সদস্য। গ্রিন হাউস গ্যাস জলবায়ু দূষণের অন্যতম কারণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভারত এই গ্রিন হাউস গ্যাস নির্গমনে গোটা বিশ্বে তৃতীয় স্থানে। ভারতের আগে রয়েছে চিন এবং আমেরিকা। গ্লাসগোয় রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে মোদীর উপস্থিতি এবং তাঁর বক্তব্যকে তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্কটল্যান্ডের গ্লাসগোয় রাষ্ট্রসঙ্ঘের কনফারেন্স অব পার্টিজ চলবে ১৩ দিন ধরে। ৩১ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে সম্মেলন। রোম থেকে সরাসরি মোদী যাবেন গ্লাসগোয়। মোদীর মতো অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা রোম থেকে সরাসরি গ্লাসগোয় পৌঁছবেন রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে যোগ দিতে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top