News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি : অমিত শাহ
Image

উত্তরাখণ্ডের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি : অমিত শাহ

দেহরাদূন, ৩০ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের উন্নয়নে প্রতিশ্রতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দেহরাদূনে আয়োজিত একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, “বিগত চার বছরে উত্তরাখণ্ডের সার্বিক উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি।” অমিত শাহ আরও বলেছেন, “উত্তরাখণ্ডে করোনা, বন্যার সময় কংগ্রেসের কাউকে দেখা যায়নি। কিন্তু নির্বাচন ঘনিয়ে এলে তাঁরা আত্মপ্রকাশ করে এবং সংবাদ সম্মেলন করতে থাকে।”

অমিত শাহ আরও বলেছেন, “আমি হরিশ রাওয়াত জি-কে (প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা) খোলাখুলি চ্যালেঞ্জ জানাচ্ছি, তাঁরা নিজেদের নির্বাচনী ইস্তেহারের কতটা প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং বিজেপি কতটা প্রতিশ্রুতি পূরণ করেছে সে বিষয়ে আলোচনা জন্য। বিজেপি ইস্তেহারে দেওয়া প্রায় ৮৫ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করেছে।” আগামী ৫ নভেম্বর কেদারনাথ যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রসঙ্গে এদিন অমিত শাহ বলেছেন, আগামী ৫ নভেম্বর কেদারনাথ ধামে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি আদি শঙ্করাচার্যের একটি মূর্তি উদ্বোধন করবেন।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top