News Flash

Image

নিরন্তর দাম চড়ছে পেট্রোল ও ডিজেলের, মূল্যবৃদ্ধিতে নতুন রেকর্ড

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): দাম কমার কোনও লক্ষণ নেই, মূল্যবৃদ্ধিতে নতুন নতুন রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজ়েল। শনিবারও মহার্ঘ্য হল জ্বালানি তেলের দাম। দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৯-টাকা ছুঁইছুঁই, কলকাতায় ১১০-টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। দিল্লি ও কলকাতার পাশাপাশি শনিবার জ্বালানি তেল মহার্ঘ্য হয়েছে মুম্বই ও চেন্নাইয়েও।

শনিবার দিল্লিতে ০.৩৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ফলে রাজধানীতে এদিন পেট্রোলের দাম ১০৮.৯৯ টাকায় পৌঁছেছে এবং ডিজেলও ০.৩৫ পয়সা বেড়ে ৯৭.৭২ টাকা ছুঁয়েছে। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ১১৪.৮১ টাকা ও ডিজেল ১০৫.৮৬ টাকা। কলকাতায় শনিবার লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০৯.৪৬ টাকায় এবং ডিজেলের বর্ধিত দাম ১০০.৮৪ টাকা। চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০৫.৭৪ টাকা ও ডিজেল ১০১.৯২ টাকা।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top