News Flash

  • Home
  • বিদেশ
  • ক্যান্সারের মতো রোগের চিকিৎসার জন্য দেড় লক্ষ বিশেষ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত : মনসুখ মান্ডব্য
Image

ক্যান্সারের মতো রোগের চিকিৎসার জন্য দেড় লক্ষ বিশেষ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত : মনসুখ মান্ডব্য

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য দেড় লক্ষ স্বাস্থ্য ও আরোগ্য কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই তার মধ্যে প্রায় ৭৯ হাজার এমন কেন্দ্রের উদ্বোধনও করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য পরিকাঠামো বিষয়ে বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ১৫৭টি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছেন। মেডিকেল ছাত্র-ছাত্রীদের জন্য আসন প্রায় দ্বিগুণ করা হয়েছে…মানুষকে সাশ্রয়ী মূল্যের চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করে চলেছি।

১২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া যাবে জাইডাস ক্যাডিলার ‘জাইকোভ-ডি’। এই টিকার দাম কত হবে, এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিশুদের ভ্যাকসিন ‘জাইকোভ-ডি’ এর মূল্য নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি করোনাভাইরাসের নতুন প্রজাতি এওয়াই.৪.২ প্রসঙ্গে মনসুখ মান্ডব্য জানিয়েছেন, “একটি টিম নতুন কোভিড প্রজাতি এওয়াই.৪.২ নিয়ে অনুসন্ধান করছে…আইসিএমআর এবং এনসিডিসি টিম বিভিন্ন প্রকারের অধ্যয়ন ও বিশ্লেষণ করছে।”

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top