News Flash

  • Home
  • প্রধান খবর
  • কফিনবন্দি হয়ে ফিরল গ্রেটার নয়ডায় দুর্ঘটনায় মৃত হাওড়ার দুই বাসিন্দার দেহ
Image

কফিনবন্দি হয়ে ফিরল গ্রেটার নয়ডায় দুর্ঘটনায় মৃত হাওড়ার দুই বাসিন্দার দেহ

হাওড়া, ২৫ অক্টোবর (হি. স.) : দেবভূম উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে আর ফিরতে পারেননি বাংলার ১১ অভিযাত্রী। আর পুজোর পর উত্তর ভারত বেড়াতে গিয়ে পথেই শেষ হয়ে গেল দুই বাঙালির জীবন।উত্তরাখণ্ডের পাঁচ বাঙালি অভিযাত্রীর দেহের সঙ্গে একইদিনে দিল্লি থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন হাওড়ার দুই বাসিন্দা।

রবিবার আগরা যাওয়ার পথে, গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে উল্টোদিক থেকে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্কুলশিক্ষক স্বপন ভট্টাচার্য ও তাঁর প্রতিবেশী স্বর্ণ ব্যবসায়ী সমীর মণ্ডলের ছেলে শচিন মণ্ডলের। সোমবার ২ জনের দেহ পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। হাওড়ার ডোমজুড়ের মুখার্জি পাড়ার বাসিন্দা পেশায় স্কুলশিক্ষক স্বপন ভট্টাচার্য ও স্বর্ণ ব্যবসায়ী সমীর মণ্ডলের পরিবারের ৯ জন সদস্য ক’দিন আগে দিল্লি রওনা দেন। দিল্লি ঘুরে রবিবার সকালে তাঁরা, যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিলেন আগরায়। পরিবারের দাবি, গ্রেটার নয়ডার কাছে তাঁদের গাড়ি খারাপ হয়ে যায়।

সূত্রের খবর, দাঁড়িয়ে থাকা গাড়িটিতে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারলে, শিক্ষক স্বপন ভট্টাচার্য ও তাঁর প্রতিবেশী স্বর্ণ ব্যবসায়ীর ছেলে সচিন মণ্ডলের মৃত্যু হয়। ড্রাইভারের পাশের আসনে দু’জন বসে ছিলেন।প্রাণোচ্ছল মাস্টারমশাইয়ের এই অকাল পরিণতি মানতে পারছে না ডোমজুড়ের মুখার্জিপাড়া। এক প্রতিবেশী বললেন, আমাদের মাস্টারমশাই, খুব ভাল মানুষ। এই রকে আড্ডা দিতেন। সবাইকার শ্রদ্ধেয় মাস্টারমশাই। পাড়ার ছেলে, বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডাও দিতেন।

Releated Posts

প্রধানমন্ত্রীের জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া, মন্ত্রী-আমলাদের কনভয় ছোট, বাড়ছে ইভি ও গণপরিবহন ব্যবহার

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও গভীর হওয়ায় জ্বালানি সাশ্রয়ের আহ্বান…

ByByTaniya Chakraborty May 13, 2026

একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দিতেই দণ্ড বহাল রাখা যায়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়ে ১৯৯৮…

ByByTaniya Chakraborty May 12, 2026

নীট প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়ে প্রশ্ন গেহলটের, রাজস্থান সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ মে (আইএএনএস): ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা বাতিলের পর মঙ্গলবার প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরিচালনা নিয়ে…

ByByTaniya Chakraborty May 12, 2026

সাইবার সুরক্ষিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র, ডিজিটাল জালিয়াতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক-আরবিআইএইচ চুক্তি

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top