News Flash

  • Home
  • বিনোদন
  • দাদাসাহেব ফালকে পেলেন রজনীকান্ত, সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত
Image

দাদাসাহেব ফালকে পেলেন রজনীকান্ত, সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন সুপারস্টার রজনীকান্ত। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেছেন রজনীকান্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর চলচ্চিত্র জগতের বিশিষ্টদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে এই পুরস্কার চালু হয়েছে। সত্যজিৎ রায়, রাজ কপূর, গুলজার, বিনোদ খন্না, অমিতাভ বচ্চন-দের মতো প্রথিতযস্ত প্রথিতযশা শিল্পীদের এর আগে ওই সম্মান প্রদান করা হয়েছে।

৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করা কঙ্গনা রানাওয়াতকে। মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি ও ‘পঙ্গা’-র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী ও ও ধনুশ। বাহাত্তর হুরেঁ-র জন্য সেরা পরিচালক হয়েছেন সঞ্জয় পূরণ সিং চৌহান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য এক ডজন: ১. সেরা বাংলা ছবি: গুমনামী

২. সেরা হিন্দি সিনেমা – ছিছোরে ৩. সেরা সঙ্গীত পরিচালনা: প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

৪. কাহিনি অবলম্বনে রচিত সেরা চিত্রনাট্য: সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী) ৫. সেরা মৌলিক চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

৬. সেরা হিন্দি ছবি: ‘ছিছোরে’ (সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি) ৭. সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাওয়াত (‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-র জন্য়)

৮. সেরা অভিনেতা: মনোজ বাজপেয়ী (‘ভোঁসলে’ ছবির জন্য ) ও ধনুশ (তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য) ৯. সেরা প্রচারমূলক ছবি: বৌদ্ধায়ণ মুখোপাধ্যায় (দ্য শাওয়ার)

১০. সেরা চিত্রনাট্য় (সংলাপ রচয়িতা): বিবেক অগ্নিহোত্রী (দ্য় তাশখন্ত ফাইলস) ১১. সেরা চিত্রগ্রহণ: জাল্লিকাট্টু

১২. সেরা পরিচালক: সঞ্জয় পূরণ সিং চৌহান (বাহাত্তর হুরেঁ)

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top