News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Brother-in-law was seriously injured : শ্বশুরবাড়িতে শ্যালকের বন্দুকের গুলিতে গুরুতর ঘায়েল ভগ্ণিপতি
Image

Brother-in-law was seriously injured : শ্বশুরবাড়িতে শ্যালকের বন্দুকের গুলিতে গুরুতর ঘায়েল ভগ্ণিপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শ্যালকের সাথে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামাতা৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার অমরপুরের বীরগঞ্জ থানার অধীন কাচকো জসমণি পাড়ায়৷ গুলিবিদ্ধ ভগ্ণিপতির নাম কমলজয় রিয়াং৷ শ্যালকের নাম প্রমিজয় রিয়াং৷ পুলিশ শ্যালক প্রমিজয় রিয়াংকে গ্রেপ্তার করেছে৷ উদ্ধার করা হয়েছে দেশী বন্দুক৷ এই ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷


সংবাদে প্রকাশ, গতকাল রাতে ভগ্ণিপতি কমলজয় রিয়াং ও শ্যালক প্রমিজয় রিয়াংয়ের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বিবাদের সৃষ্টি হয়৷ বিবাদের মধ্যে দুজনে হাতাহাতি হয়৷ একসময় উত্তেজিত হয়ে শ্যালক প্রমিজয় রিয়াং ঘরে রাখা দেশি বন্দুক থেকে গুলি চালিয়ে দেয় ভগ্ণিপতিকে লক্ষ্য করে৷ একটি গুলি গিয়ে লাগে কমলজয় রিয়াংয়ের পায়ে৷ সাথে সাথেই তাকে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বন্দুক সহ প্রমিজয় রিয়াংকে গ্রেপ্তার করেছে৷

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top