News Flash

Image

অসমে বাড়ছে কোভিড সংক্রমণ, ফের কঠোর প্ৰটোকলের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্ৰীর

গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : দুর্গোৎসবের পর অসমে ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড-১৯ সংক্রমণ। কোভিড সংক্রমণের পরিসংখ্যান বাড়তে থাকলে সরকার পুনরায় কঠোর প্রটোকল জারি করতে পারে, ইঙ্গিত দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমে কোভিড সংক্ৰমণের বর্ধিত সংখ্যার ওপর ভিত্তি করেই আবার কঠোর এসওপি জারি করার ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী কেশব বলেন, আগামী এক সপ্তাহ রাজ্যের কোভিড পরিস্থিতির ওপর নিরীক্ষণ রাখা হবে। বৰ্ধিত প্ৰবণতা অব্যাহত থাকেলে পুনরায় কঠোর প্ৰটোকল জারি করা হতে পারে।


উল্লেখ্য, অতিমারি কোভিড পরিস্থিতির পর্যালোচনা করতে গত ১৮ অক্টোবর রাজ্য মন্ত্রিসভা এক জরুরি বৈঠকে বসেছিল। দেখা গেছে, দুর্গোৎসবের পর অসমের অন্য জেলা ছাড়াও কামরূপ মেট্ৰোপলিটন জেলায় কোভিড সংক্ৰমণের ঘটনা দ্রুত বাড়ছে। কেননা, গত ১৭ অক্টোবর মেট্রো জেলায় ৬৮ সহ গোটা রাজ্যে ২০৫, ১৮ অক্টোবর মেট্রো জেলায় ১০৩ সহ গোটা রাজ্যে ২৯৮, ১৯ অক্টোবর কামরূপ মেট্ৰোপলিটন জেলায় ১৫২ সহ রাজ্যে ৩৫৩, ২০ অক্টোবর কামরূপ মেট্ৰোপলিটন জেলায় ১০৯ সহ রাজ্যে নতুন সংক্ৰমণের সংখ্যা ছিল ৩০৮।


গত ২৪ ঘণ্টায় ৩৯,৬৫৪টি কোভিড-১৯ পরীক্ষার পর নতুন সংক্ৰমিত ৩০৮ জনকে পজিটিভ শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার কোভিডে আক্ৰান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ২৮২ জন সুস্থ বলে হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। এদিন সৰ্বাধিক সংক্ৰমিত রোগী ধরা পড়েছেন কামরূপ মেট্ৰোয়, ১০৯ জন। এভাবে যতাক্রমে শোণিতপুরে ২৪, বরপেটায় ৩০ এবং লখিমপুরে ২২ জনকে নতুন পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে রাজ্যে কোভিড-মুক্ত হয়েছেন ৫,৯৭,৮৫৯ জন, শতাংশের হার ৯৮.৪২। এছাড়া কোভিডে মৃত্যু হয়েছে ৫,৯৫৮ জনের, শতাংশের হার ০.৯৮।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top