News Flash

  • Home
  • বিনোদন
  • ১৩০ কোটি দেশবাসীর প্রগতির বড় মাধ্যম মহাকাশ সেক্টর : প্রধানমন্ত্রী
Image

১৩০ কোটি দেশবাসীর প্রগতির বড় মাধ্যম মহাকাশ সেক্টর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): ভারতীয় মহাকাশ অ্যাসোসিয়েশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, আমাদের মহাকাশ সেক্টর ১৩০ কোটি দেশবাসীর প্রগতির একটি বড় মাধ্যম। পাশাপাশি প্রধানমন্ত্রী দাবি করে বলেছেন, “ভারতে এখনকার মতো নির্ণায়ক সরকার আগে কখনও ছিল না। মহাকাশ সেক্টর এবং মহাকাশ প্রযুক্তি নিয়ে ভারত যে বড় ধরনের সংস্কার হচ্ছে এটাই তার প্রমাণ।” সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতীয় মহাকাশ অ্যাসোসিয়েশনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের সূচনায় সকলকে অভিনন্দন জানাচ্ছি। মহাকাশ সেক্টর এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে যে সংস্কার হয়েছে তা অভূতপূর্ব।” প্রধানমন্ত্রী বলেছেন, “একবিংশ শতাব্দীর ভারত যে পন্থা নিয়ে এগিয়ে যাচ্ছে, যে সংস্কার করছে তার ভিত্তি হল ভারতের সম্ভাবনার প্রতি অটল বিশ্বাস।…আমাদের মহাকাশ সেক্টর ১৩০ কোটি দেশবাসীর প্রগতির একটি বড় মাধ্যম। আমাদের কাছে মহাকাশ সেক্টর অর্থাৎ, সাধারণ মানুষের জন্য উন্নত ম্যাপিং, ইমেজিং ও সংযোগ সুবিধা!”

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ”আত্মনির্ভর ভারত অভিযান শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি নয় বরং সুচিন্তিত, সুপরিকল্পিত, সমন্বিত অর্থনৈতিক কৌশল। আত্মনির্ভর ভারত-এর রূপকল্প নিয়ে আমাদের দেশ ব্যাপক সংস্কারের সাক্ষী থেকেছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আগে মহাকাশ সেক্টরটি সরকারের সমার্থক ছিল। আমরা এই মানসিকতা পরিবর্তন করেছি, মহাকাশ সেক্টরে নতুনত্ব এনেছি এবং সরকার ও স্টার্টআপের মধ্যে সহযোগিতার মন্ত্র দিয়েছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিগত কয়েক বছরে আমরা শুধুমাত্র নতুন প্রযুক্তির গবেষণা এবং বিকাশের উপর জোর দিইনি নয়, সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দেওয়াও নিশ্চিত করেছি।”

Releated Posts

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, সোমবার শিবাজি পার্কে শেষকৃত্য

মুম্বই, ১২ এপ্রিল (আইএএনএস): ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার আশা ভোসলে আর নেই। রবিবার মুম্বইয়ে ৯২ বছর…

ByByNews Desk Apr 12, 2026

অভিনেতার মৃত্যুকে ঘিরে টলিউডে অনির্দিষ্টকালের ধর্মঘট, শুটিং বন্ধ

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী-র মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে…

ByByNews Desk Apr 7, 2026

গৌতম মেননের বিরুদ্ধে কর ফাঁকির মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টে

চেন্নাই, ৬ এপ্রিল(আইএএনএস): চলচ্চিত্র নির্মাতা গৌতম বাসুদেব মেনন-এর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিল…

ByByNews Desk Apr 6, 2026

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে আর্টিস্টস ফোরাম

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী-এর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top