News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিদ্যুৎ পরিষেবার সুফল সবার কাছ পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে : উপমুখ্যমন্ত্রী
Image

বিদ্যুৎ পরিষেবার সুফল সবার কাছ পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি. শান্তির বাজার, ৯ অক্টোবর ।। বিদ্যুৎ পরিষেবার সুফল সবার কাছ পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাই রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শান্তিরবাজার মহকুমার বেতাগায় ৩৩ কেভি সাবস্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। তিনি বলেন, জনগণের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য রাজ্যে ৩১টি সাবস্টেশন তৈরী করা হচ্ছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব কটি সাবস্টেশন চালু করা হবে। তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবা পাবার ক্ষেত্রে জনগণের যাতে সমস্যা না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক ও বিদ্যুৎ দপ্তরের সচিব কিরণ গিত্যে। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম এস কেলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ডিরেক্টর (টেকনিক্যাল) দেবাশিস সরকার। এই সাবস্টেশনটি ১ একর জায়গায় ইনটিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে স্থাপন করা হয়েছে। ব্যয় হয়েছে ৭.০৯ কোটি টাকা।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top