News Flash

  • Home
  • খেলা
  • ঠিকেদারের বকেয়া মিটেনি, বিদ্যুত নিগমের আধিকারিক ঘেরাও
Image

ঠিকেদারের বকেয়া মিটেনি, বিদ্যুত নিগমের আধিকারিক ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর ।। ঠিকাদারদের বকেয়া বিলের টাকা মিটিয়ে না দেওয়ায় শুক্রবার বিদ্যুত নিগমের কর্মকর্তাদের ঘেরাও করে রাখল সিপাহীজলা জেলায় নিযুক্ত নিগমের ঠিকাদাররা। রাজ্য বিদ্যুৎ নিগমের উচ্চপদস্থ আধিকারিক ডাইরেক্টর অফ টেকনিকেল দেবাশীষ সরকারকে এদিন ঘেরাও করে রাখেন তাঁরা।


শুক্রবার বেলা বারোটায় দেবাশীষ সরকার বিশালগড় রাস্তার মাথার গোকুলনগরস্থিত ইলেকট্রিক অফিসে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলা জেলা সার্কেল অফিসার, এজিএম কৃষ্ণ দাস এবং বিশালগড় ইলেকট্রিক ডিজিএম রাজীব কুমার রায়। ইলেকট্রিক অফিসে তাঁরা বৈঠক করছিলেন। এমন সময় সিপাহীজলা বিদ্যুৎ নিগমের অধীন নিযুক্ত ঠিকাদারগণ তাদেরকে ঘেরাও করেন। পুজোর আগেই তাদেরকে সৌভাগ্য যোজনা প্রকল্পের টাকা মিটিয়ে দিতে হবে বলে তাঁরা দাবি জানান।


দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ নিগমের অধীনে নিযুক্ত ঠিকাদাররা কাজ করে ও বকেয়া টাকা পাচ্ছেন না। ফলে শ্রমিকদের মজুরি টাকা মিটিয়ে দেওয়া এবং নিজেদের সংসার প্রতিপালন করা কষ্টকর হয়ে উঠেছে। সেকারণেই তারা আজ বিদ্যুৎ বেগমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ঘেরাও করেছেন বলে জানা গেছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top