News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭৫ হাজার মানুষকে ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী, বার্তালাপ সুবিধাভোগীদের সঙ্গে
Image

৭৫ হাজার মানুষকে ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী, বার্তালাপ সুবিধাভোগীদের সঙ্গে

লখনউ, ৫ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের ৭৫টি জেলার ৭৫ হাজার মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নিজস্ব ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠান থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী আবাস যোজনা-আর্বান (পিএমএওয়াই-ইউ) হাউস-এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি উত্তর প্রদেশ স্মার্ট সিটি মিশন এবং আমরুতের অধীনে উত্তর প্রদেশের ৭৫টি নগর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, লখনউ, কানপুর, বারাণসী, প্রয়াগরাজ, গোরক্ষপুর, ঝাঁসি ও গাজিয়াবাদ-এই সাতটি শহরের জন্য ৭৫টি বাসের সূচনা করেছেন।

সুবিধাভোগীদের ঘরের চাবি দেওয়ার পর, অনেকের সঙ্গেই কথা বলেছেন প্রধানমন্ত্রী। যেমন ললিতপুরের ববিতার সঙ্গে কথা বলেছেন মোদী। প্রধানমন্ত্রী যখন ববিতাকে তাঁর বাড়ির অবস্থা নিয়ে জিজ্ঞাসা করেন, তখন ববিতা বলেন, আগে তাঁর পরিবার যে বাড়িতে থাকত, সেই বাড়ির ছাদ থেকে জল পড়ত। কিন্তু এখন তাঁরা অনেক ভালো আছেন। কানপুরের রাম জানকী নিজস্ব ঘর পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আগ্রার বিমলেশের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিমলেশের ঘর ও পরিবার সম্পর্কে তাঁর কাছে জানতে চান মোদী। বিমলেশ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, সরকারের প্রকল্পের আওতায় বিদ্যুৎ ও জলের সংযোগ পেয়েছেন তিনি। রেশন কার্ডও তৈরি করা হয়েছে এবং জন ধন যোজনার আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top