News Flash

  • Home
  • Uncategorized
  • Role of the fourth pillar of democracy : সত্যনিষ্ঠভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করছে জাগরণ : তথ্যমন্ত্রী
Image

Role of the fourth pillar of democracy : সত্যনিষ্ঠভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করছে জাগরণ : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণ এর ৬৮তম বছরে পদার্পনে রাজ্যের তথ্য ও সংসৃকতি মন্ত্রী অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন৷ আজ এক বিবৃতিতে তিনি বলেন, সংবাদপত্রের জগতে নিঃসন্দেহে জাগরণ এক পরিচিত ও জনপ্রিয় নাম৷ যা সত্যনিষ্ঠভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে চলছে৷


তিনি বলেন, বিগত বছরে বিভিন্ন সময়ে চলার পথে যেমন ছিল প্রতিকূলতা ঠিক তেমনি সামাজিক, রাজনৈতিক এবং পেশাগত প্রতিবদ্ধকতার মধ্য দিয়ে জাগরণ এর এই যাত্রা করতে হয়েছে৷
তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র জনমত তৈরীতে সাহায্য করে এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চয়ই মানুষকে সঠিক দিশায় প্রভাবিত ও দিকনির্দেশ করে থাকে৷ জাগরণ তার এক প্রকৃত উদাহরণ৷ আমি ব্যক্তিগত এবং সরকারি তরফে জাগরণ এর মালিকপক্ষ, কর্মচারী এবং অগণিত শুভানুধ্যায়ী যাদের শুভেচ্ছা ও পরিশ্রমে ভর করে জাগরণ প্রতিষ্ঠা পেয়েছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি৷ বিগতদিনের ন্যায় আগামীদিনেও জাগরণ বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখছি৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top